ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট

রাতের অন্ধকার আর নিভিয়ে দেওয়া ফ্লাডলাইটের সুযোগ নিয়ে শতাধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) একটি বড়সড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই আকস্মিক তৎপরতার পর যশোর-বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও কড়া নজরদারি জারি করা হয়েছে।

বিজিবি সীমান্ত সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৮ মে) গভীর রাতে বেনাপোলের সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার শূন্যরেখায় আকস্মিকভাবে জড়ো করা হয় ১০০ থেকে ১১০ জন কথিত বাংলাদেশিকে।

স্থানটি বেনাপোলের ১৯/৬-এস সীমান্ত পিলারের ঠিক বিপরীতে ভারতের ৬৭-বিএসএফ ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের আওতাধীন।অনুপ্রবেশের মোক্ষম সুযোগ তৈরি করতে বিএসএফ সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে দেয়। তবে বিজিবির টহল দল অত্যন্ত দ্রুততার সাথে পরিস্থিতি টের পায় এবং তাৎক্ষণিক কঠোর ও জোরালো অবস্থান নেয়। বিজিবির এই অতন্দ্র প্রহরা ও অনড় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ তাদের পুশইন মিশন বাতিল করতে বাধ্য হয়।

সোমবার (১ জুন) সীমান্ত থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, পুশইনের বড় চেষ্টাটি ব্যর্থ হলেও সীমান্ত এলাকার শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। বর্তমানে সাদিপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপাশে আরও ১০ থেকে ১২ জন মানুষকে অবস্থান করতে দেখা গেছে। যেকোনো মুহূর্তে তাদেরকেও বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিজিবি সদস্যরা সীমান্তে সার্বক্ষণিক সোচ্চার ও সতর্ক অবস্থানে রয়েছেন।এই অনভিপ্রেত ঘটনার পর বিজিবির পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে তীব্র প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, "বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার বিষয়ে তাদের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাবে।"বর্তমানে পুরো সাদিপুর ও বেনাপোল সীমান্ত জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনুপ্রবেশের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত চেষ্টা রুখে দিতে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


আরও খবর