ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

শিক্ষা ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 23-07-2026 11:48:55 pm

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) একযোগে পুরো বাংলাদেশ জুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। যেখানে ছিলো ভিন্ন ধর্মী সকল আয়োজন। তরুণ লেখক সমাজ কেক কেটে লেখক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। যেখানে বর্ণীল রঙে সাজানো হয় বিভিন্ন ক্যাম্পাসের আঙ্গিনা। 


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরো বেশি জমকালো হয়ে ওঠে অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে পূর্ব থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মাধ্যমে ফুটে ওঠে তরুনদের সুপ্ত প্রতিভা। একই সাথে তাদের সৃজনশীল কার্যক্রমের বহিঃপ্রকাশ ঘটে। 


ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ক্যাফেটেরিয়া এর টিচার্স লাউঞ্জে কেন্দ্রীয় ভাবে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় পর্ষদ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়;প্রতিষ্ঠা বার্ষিকীকে আরো বেশি জমকালো করার জন্য। 


যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো অনুভূতির আয়নায় লেখক ফোরাম ভিডিও চিত্র প্রকাশ, সেরা ৮ জনকে করা হয় সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান। এছাড়াও অন্যান্য শাখা থেকে আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা এবং চিত্র অঙ্কন কার্যক্রম পরিচালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে। 


যেখানে লেখক ফোরামের সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। যার মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে নতুন প্রাণের সঞ্চার ঘটে। 


সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সজীব প্রধান বলেন, 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী আমার কাছে শুধু একটি মাইলফলক নয়, বরং অসংখ্য স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গৌরবময় অভিযাত্রার প্রতিচ্ছবি। 


প্রতিষ্ঠালগ্ধ থেকে আজ পর্যন্ত লেখনীর শক্তিতে দেশপ্রেম, মানবিকতাও ইতিবাচক চিন্তার যে ধারা আমরা গডে তুলেছি, তা আমাদের সবচেয়ে বড় অর্জন । 


আগামী দিনেও সত্য, সৃজনশীলতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে তরুণ লেখকদের জন্য আরও সমদ্ধ একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই পথচলায় প্রত্যেক সদস্য,শুভাকাঙ্ক্ষীও সহযোগীর আন্তরিক অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।


৮ম প্রতষ্ঠা বার্ষিকীতে বাংলা ভাষী সকল লেখক, কবি, চিন্তাবিদ,দার্শনিক ও গুণগ্রাইীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।


সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, আমার কাছে কোনো সংগঠনের নাম নয়। 


বালাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আমার কাছে কোনো সংগঠনের নাম নয়; এটি এমন এক বোধের নাম, যেখানে প্রশ্ন করতে শেখানো হয়়, যুক্তি নির্মাণ করতে

শেখানো হয়় এবং সত্যকে ভয় না পেযে সত্য বলার সাহস গড়ে ওঠে। 


৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমার প্রত্যাশা হলো ফোরামের প্রতিটি সদস্য কেবল দক্ষ লেখক নয়, একজন আলোকিত চিন্তক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবেন।


আমাদের প্রতিটি লেখা হোক সময়ের কাছে একটি সত্য সাক্ষ্য এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্ভরযোগ্য উত্তরাধিকার। কলমের শক্তিতেই নির্মিত হোক আরও সুন্দর, যুক্তিনিষ্ঠ ও মানবিক বাংলাদেশ।


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্যরা স্বপ্ন দেখে তাদের সংগঠন একদিন বাংলাদেশের সর্ববৃহৎ বুদ্ধিবৃত্তিক সংগঠনে রুপে নিবে। এই সংগঠন থেকেই তৈরি হবে দেশের হাজারো গুনিজন, কলামিস্ট, গবেষক, প্রকাশক, লেখক,কবি,সাহিত্যিক।

আরও খবর