চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ক্ষেপণাস্ত্র সঙ্কটের শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-07-2026 10:06:11 am

যুদ্ধ বিরতি ও সমঝোতা চুক্তি ভেঙে প্রায় দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে গত দুই দিন ধরে হামলা বন্ধ রেখেছে মার্কিন বাহিনী। মূলত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করে ট্রাম্প প্রশাসন। ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হয়ে যাওয়ার শঙ্কাই ছিল এ সিদ্ধান্তের প্রধান কারণ।


অস্ত্র সঙ্কটের আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতকে আরও বাড়াতে চাননি। স্থানীয় সময় শনিবার (২৫ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমসকে এ কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।


কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়ার বিষয়টি। বিশেষ করে জর্ডানে তিন জন মার্কিন সেনা নিহত হওয়ার পর এটি নতুন করে আলোচনায় আসে।


ওই হামলায় ইরান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে পারেনি। এতে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আর তিন মার্কিন সেনা প্রাণ হারান।


দ্য নিউ ইয়র্ক টাইমসের সূত্র অনুযায়ী, মার্কিন জেনারেল ড্যান কেইন বলেছেন যে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়া সম্ভব, তবে এতে মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের জন্য থাকা ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাবে।


হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়াং দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ট্রাম্প সবসময়ই বলে আসছেন যে তিনি একটি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন, তবে ইরান যদি হরমুজ প্রণালিতে বা মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে তিনি সব ধরনের বিকল্প খোলা রাখবেন।


চিয়াং আরও বলেন, ইরানের জন্য আলোচনার মাধ্যমে একটি সমঝোতার দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে; অন্যথায়, তারা জানে কী ঘটবে।


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা দাবি করেন, ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে তা তাদেরকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে না।

আরও খবর


6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৪ ঘন্টা ১০ মিনিট আগে