কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাফেজদের বৃহৎ সামাজিক সংগঠন 'বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন'। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু হামিদ মুমসাদ হাসান। আমির খানি দাখিল মাদ্রাসা, আমির খানি হাফিজিয়া মাদ্রাসা, জামেয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসা, কালিকা পাড়া মাদ্রাসা ও খাগড়ি হাফিজিয়া মাদ্রাসায় বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমসাদ হাসান বলেন, জলবায়ু পরিবর্তন হওয়ায় আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। শহর-বন্দরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বাসযোগ্য নগরী গড়ে তুলতে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। এ ক্ষেত্রে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করায় নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন তিনি। ফাউন্ডেশন এর সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম এর সঞ্চালণায় বক্তব্য রাখেন, জানেয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ শফিকুর রহমান,শিক্ষা সচিব মাওলানা ফরিদ আহমদ, কালিকা পাড়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সাদেক আহমদ, ফাউন্ডেশন এর সহ-সভাপতি হাফেজ মামুনুর রশীদ, নির্বাহী সদস্য হাফেজ শাহ আলম,সহ- সুপার মাওলানা আতাউর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, মাস্টার শাহিন আহমদ ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
Tag
আরও খবর