নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

সাতক্ষীরায় আলিম পরীক্ষায় ২০২২ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় প্রথম যুবায়ের

সাতক্ষীরার তালা উপজেলার গর্ব আব্দুল্লাহ আল যুবায়ের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা থেকে ২০২২ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে ৷  সে মাদ্রাসা শিক্ষক, দৈনিক সংগ্রাম পাটকেলঘাটা থানা সংবাদদাতা সাংবাদিক নাজমুল হক খান ও খাদিজা নাজমুলের পুত্র।

ইতিপূর্বে সে ২০২০ সালে দাখিল পরীক্ষায় তানজিমুল উম্মা আরবি শাখা আশুলিয়া, ঢাকা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। ২০১৭ সালের অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় তানজিমুল উম্মাহ খুলনা শাখা থেকে জিপিএ ফাইভ সহ ট্যালেন্টপুলি বৃত্তি এবং ২০১৪ সালে পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা থেকে  এবতেদায়ী সমাপনী পরীক্ষায়   তালা উপজেলায়  প্রথম স্থান অধিকার করেছিল। তার এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সে সর্বপ্রথম মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় এবং পিতা-মাতা ও শিক্ষক মন্ডলীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে ভবিষ্যতে ইসলামের উপর উচ্চতার ডিগ্রি অর্জনে আগ্রহী। জুবায়ের সকলের নিকট দুয়া প্রার্থী। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হওয়ার মাধ্যমে ইহকালীন ও পারলৌকিক সাফল্য লাভের তৌফিক দান করেন৷

আরও খবর