ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু সহ মশাবাহিত সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডোমারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুব রেড ক্রিসেন্ট।
বুধবার (৭ই অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ আশপাশের এলাকায় পালিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি শায়লা সাইদ তন্নী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট এসি কমিটির সদস্য আনিসুর রহমান আনু, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক আহ্বায়ক মেরাজুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন প্রমুখ।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যদের মাঝে ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আব্দুর রশিদ, উপ-দলনেতা সাইদ বিন ইসলাম ও মোৎমাইন্না দীপ্তি, প্রশিক্ষণ/সহ-শিক্ষা কার্যক্রম বিভাগীয় উপ-প্রধান রিফাত ইসলাম, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান সারমিন জাহান মিথিলা, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান মিলন ইসলাম (হৃদয়) ও উপ-প্রধান সুমাইয়া আক্তার আইরিন, তহবিল সংগ্রহ বিভাগীয় প্রধান রেদোয়ানুল আমিন রিফাত, উপ-প্রধান মাসুদ রানা সহ যুব সদস্যবৃন্দ।
অভিযান পরিচালনাকালে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।