দেশকে ভালোবাসলে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতেই হবে লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ জাকারিয়া হত্যা: আদালতে নাহিদ-শিপনের ৫ দিনের রিমান্ড শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট সংকটে যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকেরা রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। উলিপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রতিকূল সময়ে যারা পাশে ছিলেন, ইতিহাস তাদের ভূমিকাকে ভুলে যায় না আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায়  আনসার-ভিডিপি সদস্য বাছাই আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩

শ্রীমঙ্গলে মারকাজুন নূর তাহফিজুল মাদ্রাসায় নাশিদ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো মারকাজুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় 'কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগিত প্রতিযোগিতা'। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে শ্রীমঙ্গলের টিকরিয়া বি-চক এলাকায় অবস্থিত মাদ্রাসা হলরুমে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের নূরানী ও হিফজ বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ সালমান সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আল আমিন এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সাংবাদিক আশিকুর রহমান চৌধুরী। শ্রুতিমধুর কণ্ঠে ইসলামের মহান বাণী ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা করেন প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে দুপুর ২টায় এক সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রতিভাবান শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। একই সাথে আয়োজক মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাদ্রাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। সর্বশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানমালার সফল সমাপ্তি ঘটে।
Tag
আরও খবর