যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পিয়া আই কেয়ার সেন্টারের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন পিয়া আই কেয়ার সেন্টার থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি ফায়ার সার্ভিস গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানের সামনে এসে শেষ হয়।
পরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চক্ষু চিকিৎসক ডা. মো. নজরুল ইসলাম বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ ও সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় চক্ষু চিকিৎসক ডা. খন্দকার শারমিন আহমেদ শিশুদের চোখের সুস্থতা রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি শিশুদের মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ এবং দীর্ঘ সময় ধরে মোবাইলের পর্দায় তাকিয়ে থাকা থেকে বিরত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এই র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিশ্ব দৃষ্টি দিবসের এ আয়োজনের মাধ্যমে চোখের যত্ন, দৃষ্টিশক্তি রক্ষা এবং চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ ঘন্টা ২০ মিনিট আগে
৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৯ ঘন্টা ২৫ মিনিট আগে