খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের খ্রিস্টান পাড়ায় আদালতের আদেশ অমান্য করে বিধবা রোজিনা সরদার গং এর গাছ গাছালি কর্তন ও ঘরবাড়ি নির্মাণসহ হুমকি ধামকি ও নানাভাবে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে গিলাবাড়ি গ্রামের শওকত গাজী ও তাহার পুত্র সাইফুল্লাহ গাজী এবং সালহউদ্দিন গাজীর বিরুদ্ধে।
মোকদ্দমার আরজি ও বাদী সুত্রে জানা যায় খুলনা জেলার কয়রা থানার গিলাবাড়ি মৌজার এসএ ২০ ও ৫৪নং খতিয়ানে, এসএ ১১৪, ১৪৯, ১১১, ১১৩, ১১২, ১১০, ১১৮, ১১৭ বিআরএস ২৬ নং খতিয়ানে, বিআরএস ২১ দাগে ইং ২২/১২/১৯৮০ তারিখে ১২১৮২ নং রেজিস্ট্রি ও ইং ১১/০৫/১৯৯২ তারিখে ১১৯৪ নং রেজিস্ট্রি কবলায় ৩৯ শতক সম্পত্তিতে স্বত্ত্ববান ও ভোগ দখলকার থাকা অবস্থায় ৫ আগস্ট ২০২৪ পর বিবাদী শওকত গাজী, সাইফুল্লাহ গাজী ও সালাহউদ্দিন গাজী জোর জবরানে এবং বিভিন্ন প্রকারে উক্ত জমি বেদখল করিবার জোর প্রচেষ্টাসহ গত ইং ২৮/০৯/২০২৬ তারিখে বেদখলের হুমকি দেওয়ায় রোজিনা সরদার বাদী হইয়া সিনিয়র সিভিল জজ আদালত, কয়রাতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা আনয়ন করেন যাহার নম্বর দেওয়ানী-২৫৭/২০২৬। উক্ত মামলায় বিজ্ঞ আদালত বিবাদীগণকে ১৫ দিনের মধ্যে শোকজ নোটিশ ইস্যু করার পরেও বিবাদীগণ উক্ত আদেশ অমান্য করে গাছ গাছালি কর্তন ও ঘরবাড়ি নির্মাণ করেছে বলে বাদীপক্ষের অভিযোগ।
আদালতের আদেশ হওয়ার পরেও শওকত গাজী, সাইফুল্লাহ গাজী ও সালাহউদ্দিন গাজী জোরপূর্বক গাছ কেটে টিনের দোচালা ঘর নির্মাণ করেন। বিধবা বাদী মৌখিকভাবে তাদের বাধা দিলে তারা বাদীর নিষেধ না শুনলে বাদী নিরুপায় হয়ে সরকারি জাতীয় সেবা ৯৯৯ কল করে পুলিশের সহায়তা গ্রহণ করেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় কাজ বন্ধ হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সালাহউদ্দিন বলেন, আমরা কাজ করতেছিলাম কিন্তু ৯৯৯ কল এর পরে পুলিশ আসায় আমরা কাজ বন্ধ রেখেছি। পুলিশ ৫ দিনের মধ্যে মাপ জোক করে সেটেল করার কথা বলেন। গাছ কেন কাটছে জিজ্ঞেস করিলে তিনি বলেন আমাদের গাছ আমরা কেটেছি।
এ ব্যাপারে মঠবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল ইসলাম বলেন ৯৯৯ এর কল পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে অভিযোগের আংশিক সত্যটা পেয়েছি এবং তাৎক্ষনিক কাজ বন্ধ করেছি। তিনি আরও বলেন জরুরি সেবা কল পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি এবং উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পরামর্শ প্রদান করেছি।
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ ঘন্টা ২১ মিনিট আগে
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ ঘন্টা ২৬ মিনিট আগে