জয়পুরহাটে যুক্তরাষ্ট্রের তৈরি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ ১৩ মামলার আসামি রনজু সরকার (৩৩) কে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকার দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনজু সরকার জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া গ্রামের মিন্টু সরকারের ছেলে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আভিযানিক দল। এ সময় রনজু সরকারের বসতবাড়ি থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার রনজু সরকারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, অপহরণ ও চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী আইন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার রনজু সরকার ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ ঘন্টা ১ মিনিট আগে
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ ঘন্টা ৫ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১৭ ঘন্টা ২১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮ ঘন্টা ২৪ মিনিট আগে