বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

সঙ্গী দুরে থাকলেও অনলাইনে চুম্বন যন্ত্র আবিষ্কার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-02-2023 11:18:26 am

ফাইল ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


স্ত্রীকে দেশে রেখে দেশের বাইরে চাকুরিতে যাওয়ার সংখ্যা মোটেই কম নয়, আবার প্রেমিক-প্রেমিকার ক্ষেত্রে চাইলেও একে অপরকে কিস করা সম্ভব হয়ে ওঠে না। এবার আর দূরে নয়, একে অপরকে কাছে নিতে এক অভিনব যন্ত্র বাজারে এনেছে চীনা একটি প্রতিষ্টান। যন্ত্রটির মাধ্যমে দূরে থেকেও একে অপরকে চুম্বন করতে পারবেন। 


সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসার সেন্সর ও সিলিকন ঠোঁট নাড়াতে পারে এমন যন্ত্র রয়েছে। ফলে সেটি ব্যবহারকারী ঠোঁটের চাপ, নড়াচড়া ও তাপমাত্রা অনুযায়ী ‘বাস্তবিক চুম্বনের’ অনুভূতি তৈরি করতে পারে। চুম্বনের সঙ্গে এটি ব্যবহারকারীর শব্দও অনুকরণ করতে পারে।


ডিভাইসটির অ্যাপের ‘কিসিং স্কয়ার’ ফাংশনে অপরিচিতরাও চাইলে যুক্ত হবে পারবে। অপরিচিত কেউ একে-অপরকে পছন্দ করলে ওই ফাংশনে গিয়ে চুম্বনের অনুমতি চাইতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, যন্ত্রটি সহজলভ্য হলে অপ্রাপ্ত বয়স্করাও এটি কিনে এর অপব্যবহারর করতে পারে। 


¶ যেভাবে ব্যবহার করতে হবে:


ব্যবহারকারীকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ডিভাইসটিকে মোবাইলের চার্জিং পোর্টের সঙ্গে সংযুক্ত করতে হবে। এর পর অপরপ্রান্তের সঙ্গীর সঙ্গে অ্যাপে যুক্ত হলে উভয়ে ভিডিও কলে সংযুক্ত হয়ে চুম্বন আদান-প্রদান করতে পারবে। 


¶ দাম: 


চীনা বাজারে ডিভাইসটির দাম ২৮৮ ইউয়ান (৪১ ডলার) ধরা হয়েছে।


¶ আবিষ্কারক:


যন্ত্রটির উদ্ভাবক জিয়াং ঝংলি। যন্ত্রটি আবিষ্কারের পেছনে রয়েছে দারুণ ঘটনা। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-কে তিনি বলেন, তিনি আর তার বিশ্ববিদ্যালয়ের বান্ধবী ছিলেন অনেক দূরে। সেসময় তারা ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করতেন। তখনেই তার এমন একটি ডিভাইস তৈরির ভাবনা আসে। 

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৯ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৮ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৪ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে