গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশেও কেন এত বিলম্ব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 03:44:37 pm

প্রতীকী ছবি

◾ মো. ইকবাল হাসান  


১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশকৃত হবু শিক্ষকদের অপেক্ষার পালা যেন শেষই হতে চায় না! এ যেন আঠারো মাসে বছর। সেই লিখিত পরীক্ষার ফলাফল থেকে অপেক্ষার পালা শুরু হয়েছে এখনও প্রতিটি ধাপে অপেক্ষা আর অপেক্ষা!


১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ১৫ এবং ১৬ নভেম্বর। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সারাবিশ্বে মহামারি কোভিড-১৯ হানা দেয়।


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে সময় নেয় ১ বছরেরও বেশি। অথচ কর্তৃপক্ষের পরীক্ষা নীতিমালায় উল্লেখ আছে যে, সর্বোচ্চ ২ মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। নিবন্ধন ইতিহাসে এত বেশি সময় কোনও ব্যাচের লাগেনি। এরপর, ভাইভা পরীক্ষা নিতে কর্তৃপক্ষের সময় লাগে প্রায় ৭ মাস। যেখানে অন্যান্য ব্যাচগুলোর ক্ষেত্রে এনটিআরসিএ ভাইভা শেষ করতে সর্বোচ্চ দুই মাস সময় নিয়েছিল। ১৬তমদের কষ্ট এখানেই শেষ নয়। মাত্র ৭ দিনের ভাইভা বাকি থাকতে কর্তৃপক্ষ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ১৬তমরা বঞ্চিত হয়। ১৬তমদের ভাইভা পরবর্তী চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হয় ২০২১ সালের ১৭ অক্টোবর। যেখানে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয় ১৮ হাজার ৫৫০ জন প্রার্থীকে। তারপর গণবিজ্ঞপ্তির জন্য আবার অপেক্ষা! এ অপেক্ষার পালা যেন ১৬তমদের পিছু ছাড়ছেই না! এই অপেক্ষার প্রহরে তৃতীয় গণবিজ্ঞপ্তির পূরণ না হওয়া প্রায় ১৫ হাজার পদ নিয়ে কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানেও হতাশার শেষ নেই। ওই ১৫ হাজার পদের অধিকাংশই কোটার এবং প্রত্যন্ত অঞ্চলের। ১৬তমদের মধ্যে খুব বেশি কেউ আবেদন করতে পারল না। বিশেষ গণবিজ্ঞপ্তি তাদের গলার কাঁটা হয়ে উঠলো। কারণ, এই বিশেষের কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তি পিছিয়ে পড়লো। আবারও অপেক্ষা শুরু হলো চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য। ১৬তম মানেই কি অপেক্ষা! তাদের অপেক্ষার পালা কেন শেষ হয় না?


অবশেষে, ২০২২ সালের ডিসেম্বর মাসে সেই কাঙ্ক্ষিত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তারপর কর্তৃপক্ষ এক মাসের বেশি সময় ধরে আবেদন নিলো। যেখানে এত বেশি সময় না দিলেও পারতো। এই সময়ের মধ্যে ইনডেক্সধারি কিছু প্রার্থী চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পেয়ে রিট মামলা দায়ের করলো। এত কষ্ট আর অপেক্ষার পালা শেষে এই বেকারবান্ধব চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর এর উপর শকুনের চোখ পড়ে গেল। ১৬তমদের কষ্ট আর হতাশা আরও বেড়ে গেল। চতুর্থ গণবিজ্ঞপ্তি বন্ধ করার জন্য এক দল দুষ্কৃতিকারীর সব রকমের চেষ্টা অব্যাহত ছিল। চতুর্থ গণবিজ্ঞপ্তির আবেদন নেয়া শেষ হলো ২০২৩ সালের ২৯ জানুয়ারি। এবার প্রাথমিক সুপারিশ এর ফলাফল প্রকাশের পালা। এখানে এসে অপেক্ষা না করা লাগলে ১৬তমদের মানায় না! এ যেন সৃষ্টিকর্তার লীলা! সুন্দর, স্বচ্ছ, নতুন এই সফটওয়্যারের মাধ্যমে যেখানে ফলাফল প্রকাশে সর্বোচ্চ ১৫ দিন লাগার কথা সেখানে কর্তৃপক্ষ কেন এত বেশি সময় নিচ্ছেন! ১৬তমদের বুঝে আসে না। ১৬তমদের অপেক্ষার পালা পুনরায় শুরু হয়েছে। এই ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে সেটা তারা বুঝতে পারে না।


১৬তমরা গোটা নিবন্ধন জগতের সবচেয়ে অবহেলিত, উপেক্ষিত, হতাশাগ্রস্ত জাতি। এদের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি আজ অবধি দেখা যায়নি। লিখিত ফলাফলে বিলম্ব, ভাইভাতে বিলম্ব, বিশেষ দিয়ে বিলম্ব, চতুর্থ দিতে বিলম্ব, চতুর্থর ফলাফলে বিলম্ব! আর কত বিলম্ব ১৬তমদের সহ্য করতে হবে? কর্তৃপক্ষের কর্ণকুহরে কেন এই আর্তনাদ পৌঁছায় না!


অবশেষে, কর্তৃপক্ষ চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফলাফল প্রকাশ করে অপেক্ষা নামক কষ্ট থেকে রেহাই দিবেন এই প্রত্যাশা করছি।


লেখক: মো. ইকবাল হাসান



আরও খবর
6af5d42714c80-121126085847.webp
প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা

৬ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে


6ae9b7d8e4dab-031126043048.webp
মানুষের জন্য মানুষ

১৫ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে







6ad459daeeeb3-181026113210.webp
সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩১ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে