আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

দেশের স্বার্থে ‘সব’ করতে প্রস্তুত ইমরান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 04:42:42 am

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের স্বার্থে তিনি তার হত্যাচেষ্টাকারীদের ক্ষমা করতে প্রস্তুত আছেন। সেই সঙ্গে যে কারও সঙ্গে আলোচনা করতেও রাজি তিনি।


এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শনিবার লাহোরের জামান পার্কের বাসা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এমন কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।


ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া ভাষণে সাবেক এই ক্রিকেটার বলেন, পাকিস্তানের অবস্থা বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছে, সে ক্ষেত্রে সবার একসঙ্গে কাজ করা উচিত।


খবরে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে লংমার্চ চলাকালে ওয়াজিরাবাদে তার ওপর হামলা হয়। ওই সময় গুলিতে তিনিসহ অন্তত ১৪ নেতাকর্মী আহত এবং এক পিটিআইকর্মী মারা যান। 


ওই ঘটনার পর থেকেই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং এক সেনা কর্মকর্তাকে দায়ী করে আসছেন সাবেক পাক প্রধানমন্ত্রী।


শনিবার সেই প্রসঙ্গ তুলে ইমরান খান বলেন, দেশের স্বার্থে তিনি সবাইকে ক্ষমা করে দিতে চান। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতি উত্তরণে যে কারও সঙ্গে আলোচনা করতে রাজি আছেন তিনি। যদিও এর আগে তিনি বর্তমান সরকারের সঙ্গে আলোচনায় না বসার কথা জানান ইমরান।


পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পিটিআই যে কঠিন সময় অতিক্রম করছে, সেই পরিস্থিতিতে দলের পাশে থাকায় নেতাকর্মীদের প্রশংসাও করেন পিটিআইপ্রধান।

Tag
আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৭ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে