মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করলো র‍্যাব

নান্দাইলে হত্যা মামলার দুই আসামিকে  গ্রেপ্তার করলো র‍্যাব


ময়মনসিংহের নান্দাইলে আব্দুর রাজ্জাক  হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১৪।


শুক্রবার (৩ মার্চ) রাত ১১টার দিকে নরসিংদী জেলার মনোহরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন নান্দাইলের আতারামপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে মো.আলম (২২) ও আব্দুল হামিদ (২৮)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


উল্লেখ্য, আত্নারামপুর গ্রামের আওয়ালের ছেলে আলম মিয়া বছর খানেক পূর্বে একই উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। 


এই বিষয়ে সমাধানের জন্য গত ২৭ ফেব্রুয়ারি রাতে  স্থানীয় মধুপুর বাজারে সালিশ বৈঠক হয়।বৈঠকে কোন সমাধান না হওয়ায় উভয় পক্ষ বাড়ি ফিরে আসার পথে আত্নারামপুর গ্রামে এসে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও পরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 


এসময় দুপক্ষের মারামারি ফিরাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আ. রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়েন।তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


এ ঘটনায় ১ মার্চ রাতে আব্দুর রাজ্জাকের ছোট ভাই বাবুল মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন।


গ্রেপ্তারকত আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আজ আসামিদের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব-১৪ ৷


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন,আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।আগামীকাল আসামীদের ময়মনসিংহ কোর্টে প্রেরণ করা হবে।

Tag
আরও খবর