সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

ইমরান খানকে গ্রেফতার না করে ফিরবে না পুলিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 02:21:01 pm

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেফতার না করে তার লাহোরের বাড়ি ত্যাগ করবে না পুলিশ। এমন কথা জানিয়েছেন ইসলামাবাদের পুলিশপ্রধান।

 

এদিকে বেলা সাড়ে ১২টা থেকে তার বাড়ির সামনে অবস্থান করছে পুলিশ। আর সকাল থেকে গ্রেফতার রুখতে ইমরানের বাড়ির সামনে অবস্থান করছেন তার সমর্থকরা। তাদের একটাই দাবি, ইমরানকে গ্রেফতার করা হলে আন্দোলনে উত্তাল হয়ে উঠবে গোটা পাকিস্তানে।

 

বাড়ির ভেতর নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের অজুহাতে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছেন ইমরান খান। 


ইমরান খানের বিরুদ্ধে গত সপ্তাহে একটি মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওই মামলায় বলা হয়, তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশের নেতাদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর কথা তিনি সঠিকভাবে জানাননি।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ আদালতের। এখানে সরকারের কোনো হাত নেই।

 

সর্বশেষ বাড়ির ভেতর বসে কয়েকটি টুইটবার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সাবেক সেনাপ্রধান বাজওয়ার কড়া সমালোচনা করেছেন ৭০ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। 

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে