ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জেনে নিন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 03:24:12 pm

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এর মধ্যে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা হলেও দুই দল একবারও মুখোমুখি হয়নি টেস্ট ফরম্যাটে। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে দলটি। 


এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সঙ্গে সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলবে দল দুটি। আর টেস্ট ফরম্যাটে স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসবে অ্যান্ডি বালবির্নি-হ্যারি টেক্টররা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১২ মার্চ ঢাকায় আসবে আইরিশরা। 


মূল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। তবে আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।


১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দল দুটি। এরপর ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২৩ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে। সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৭ মার্চ। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৯ এবং ৩১ মার্চ। পুরো টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


এরপর ৪ এপ্রিল সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এ ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে আইরিশদের বাংলাদেশ সফর।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে