নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসনের সাক্ষাৎ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 11:24:03 pm

কাতার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন শেখা মোজা বিনতে নাসের আজ এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।



দোহায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বৈঠকে শেখা মোজা বাংলাদেশের ১৭ কোটি মানুষের মঙ্গল নিশ্চিত করতে শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের প্রশংসা করেন।


মোজা বলেন, ‘আপনি (শেখ হাসিনা) অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন।’


এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি জনগণের জন্য কাজ করেন। ‘এটা আমার পিতার স্বপ্ন ছিল। তার স্বপ্ন পূরণের চেষ্টা করছি। আমি অসাধারণ কিছু করিনি।’


মোজা বিনতে নাসের নারী ও শিশুদের জন্য বাংলাদেশ কী করছে তা জানতে চান।এরপর প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের জন্য বৃত্তি, উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের কথা তুলে ধরেন।


তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।বৈঠকে কাতার ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট কাতারের একটি রাষ্ট্র-পরিচালিত অলাভজনক সংস্থা। ১৯৯৫ সালে দেশটির তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল সানি ও তার স্ত্রী মোজা বিনতে নাসের এটি প্রতিষ্ঠা করেন।


আরও খবর