টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

ঈদে মুক্তির মিছিলে ১০ সিনেমা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2023 09:24:45 am

ফাইল ছবি

বছর ঘুরে ঈদ এলেই প্রেক্ষাগৃহগুলো জমে ওঠে। দর্শকসংকটের এ সময়েও সিনেমা মুক্তির হিড়িক পড়ে ঈদের সময়। রোজার ঈদ আসতে এখনো মাস দেড়েক বাকি। এর মধ্যেই প্রযোজকেরা সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ পর্যন্ত ১০টির মতো সিনেমার কথা জানা গেছে, যেগুলো ঈদে মুক্তি দিতে চাইছেন প্রযোজকেরা। 


এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে সৈকত নাসির পরিচালিত ‘পাপ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও ইয়ামিন ববি। গত রোববার সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায় সিনেমাটি। আসন্ন ঈদুল ফিতরে পাপ মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে “পাপ”-এর আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছি। সিনেমাটি খুব ভালো হয়েছে। তাই আমরা সিনেমাটি রোজার ঈদে মুক্তি দেওয়ার সব প্রস্তুতি গ্রহণ করছি। আশা করি, এই ঈদে দর্শকদের নতুন চমক দিতে পারবে জাজ মাল্টিমিডিয়া।’

পরিচালক সৈকত নাসির বলেন, ‘ঈদের সময় দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায়, পাপ সিনেমায় তার সব উপকরণ আছে। তাই সিনেমাটি ঈদে মুক্তি দিতে চায় জাজ মাল্টিমিডিয়া।’ 


শাকিব খানের তিনটি সিনেমা আছে মুক্তির তালিকায়। তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’। তিন নির্মাতাই চাইছেন ঈদের মতো বড় উপলক্ষে তাঁদের সিনেমা মুক্তি দিতে। এর মধ্যে লিডার সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। 


এ ছাড়া অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে। যদিও সিনেমার শুটিং এখনো শেষ হয়নি, বাকি আছে গানের শুটিংও। সব গুছিয়ে সিনেমাটি ঈদেই মুক্তি দিতে চাইছেন পরিচালক ও প্রযোজক এম ডি ইকবাল।


দীপঙ্কর দীপনের সিনেমা ‘অন্তর্জাল’ ঈদে মুক্তি পাবে। ইন্টারনেট ও সাইবার যুদ্ধের ভাবনা থেকে নির্মিত অন্তর্জাল সিনেমায় অভিনয় করেছেন সিয়াম, মীম, সুনেরাহ্, এ বি এম সুমন। 


গত কোরবানির ঈদের ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’-এর পরিচালক এবার রোজার ঈদে আসছেন ‘নূর’ সিনেমা নিয়ে। এতে দেখা যাবে আরিফিন শুভ-ঐশী জুটিকে। ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে প্রথমবার প্রযোজনায় নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। তাঁর সিনেমাটিও ঈদে মুক্তির কথা জানিয়েছেন। এতে তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। তালিকায় আরও আছে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজলরেখা’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, মিথিলা, মন্দিরা প্রমুখ। ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’ সিনেমাটিও ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ছটকু আহমেদ।


এক ঈদে এতগুলো সিনেমা মুক্তির খবর আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য সুখবর। তবে ব্যবসায়িক অনিশ্চয়তাও আছে। এত সিনেমা একসঙ্গে মুক্তি দিলে কোনো সিনেমারই ভালো ব্যবসা হয় না। তার ওপর রয়েছে হলের সংকট। দেশে চলমান সিনেমা হলের সংখ্যা এক শর নিচে। ঈদ মৌসুমে বন্ধ থাকা বেশ কিছু সিনেমা হল চালু করলেও সব মিলিয়ে হলসংখ্যা দেড় শ ছাড়ায় না। তাই শেষ পর্যন্ত এবার ঈদে কয়টা সিনেমা মুক্তি পাবে, সেটা জানা এখন সময়ের ব্যাপারমাত্র।


আরও খবর


6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

৩৫ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে





69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৭০ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে