অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

মিয়ানমারে নির্বাচন বিলম্বের ইঙ্গিত দিল জান্তা সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2023 04:35:31 am

মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করে আবারো নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়ে বলেছে, দেশটিতে আগামী বছরের শেষের দিকে একটি জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হবে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশ ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে একটি অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। পরবর্তীকালে দেশটির বিভিন্ন এলাকায় সামরিক এবং অভ্যুত্থান বিরোধী শক্তির মধ্যে লড়াইয়ের কারণে ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো হয়।

অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের ‘গ্লোবাল নিউ লাইট’ জানায়, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর ‘সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে।’

এরআগে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছিলেন, ৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশে ‘সঠিক’ ভোটার তালিকা নিশ্চিত করার জন্য একটি জাতীয় আদমশুমারি প্রয়োজন। তিনি যে কোনও নির্বাচনের আগে একটি আদমশুমারির পরমর্শ দেন।

তিনি আরো বলেন, নতুন নির্বাচন কেবলমাত্র তখনই হতে পারে যখন দেশ ‘স্থিতিশীল থাকবে।’

গত ফেব্রুয়ারিতে জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাসের বাড়ানোর ঘোষণা দেয়। তখন তারা নির্বাচন পিছিয়ে দিয়ে বলেছিল যে, এটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।

তবে পর্যবেক্ষকরা বলছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নতুন কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে