গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

সোমালিয়ার রাজধানীর হোটেলে আল-শাবাবের হামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2022 05:09:05 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থলের কাছে একটি আবাসিক হোটেলের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা হোটেলের সামনে দুটি বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে প্রবেশ করে পুলিশ গুলি করা শুরু করে বলে জানান হয়েছে।


আল-শাবাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা কমপ্লক্সে নিয়ন্ত্রণে নিয়েছে এবং সবাইকে গুলি করছে। মোগাদিশুর হায়াত হোটেলটি কেন্দ্রীয় সরকারের কর্মীদের একটি পছন্দের বৈঠক স্থল বলে জানা গেছে।


মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আব্দিকাদির আব্দিরহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে নয়জন আহত ব্যক্তিকে হোটেলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন ছবি ও ভিডিওতে হোটেলটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে এবং চিৎকার ও জোরালো শব্দ শোনা গেছে।


স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, হায়াত হোটেলকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এর একটি হোটেলের সামনে একটি বেড়ায় আঘাত করে, অপরটি হোটেলের গেইটে আঘাত হানে। আমরা বিশ্বাস করি, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হোটেলের ভেতরে আছে। আল কায়েদার শাখা আল-শাবাব দীর্ঘদিন ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।


সম্প্রতি তারা সোমালিয়া-ইথিওপিয়ার সীমান্ত বরাবর লক্ষ্যস্থলগুলোতেও হামলা চালিয়েছে। এসব হামলার ঘটনায় আল শাবাবের নেওয়া সম্ভাব্য নতুন কৌশল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হাসান শেখ মোহামুদ সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় প্রথমবারের মতো রাজধানীতে হামলা চালাল গোষ্ঠীটি।


আরও খবর
6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

২ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে