জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ করতে চায় মালয়েশিয়ার ‘রেডটন’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 06:39:11 am

বাংলাদেশে মোবাইলসহ টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চায় মালয়েশিয়ার ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান ‘রেডটন’।


রোববার (১২ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সচিবালয়ে ‘রেডটন’র একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আগ্রহ প্রকাশ করে।


চার সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ত্ব দেন রেডটন গ্রুপের সিইও লাও বিক সন। অপর সদস্যরা হলেন রেডটন মালয়েশিয়ার পরিচালক রেজা ইমরান বিন আবদুল রহিম, হেড অব মার্কেটিং হিসাম উদ্দিন বিন আহমেদ নওয়াজি এবং রেডটনের স্থানীয় প্রতিনিধি তৌফিক মালেক।


এসময় দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে রেডটনের যে কোনো উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।


তিনি দেশে নিরবচ্ছিন্ন মোবাইল সেবা ও অপারেটরদের মধ্যে সুস্থ্য প্রতিযোগিতা নিশ্চিত করতে টাওয়ার শেয়ারিংসহ নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।


মন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক খাত টেলিযোগাযোগ।


এসময় রেডটন গ্রুপের সিইও লাও বিক সন টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সফলতার প্রশংসা করেন। ডিজিটাল অবকাঠামো খাতে তিনি তার প্রতিষ্ঠানের দীর্ঘ অভিজ্ঞতা মন্ত্রীকে জানান।


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল সংযোগ হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে সফলতা অর্জন করেছে।


তিনি আরও বলেন, দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আমরা এখন প্রতিটি গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।


দেশের প্রায় শতকরা ৯৮ ভাগ এলাকা ফোর-জি নেটওয়ার্কের আওতায় আনতে সক্ষম হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে টু-জি, ২০১৩ সালে থ্রি-জি, ২০১৮ সালে ফোর-জি চালু করেন এবং ২০২১ সালে তারই নেতৃত্বে ফাইভ-জি প্রযুক্তি যুগে প্রবেশ করে বাংলাদেশ।


মন্ত্রী বলেন, দুর্গম পার্বত্য অঞ্চল, চর, হাওর ও দ্বীপাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সুবিধা পৌঁছে দিতে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটককে কাজে লাগিয়েছি।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৯ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৯ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৪ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে