চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2022 01:56:03 pm

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক


বলিউডে কাপুর পরিবারে খুশির হাওয়া। মা হলেন সোনম কাপুর। আজ দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই তারকা অভিনেত্রী। 


এ খবরে দারুণ খুশি সোনমের বাবা অনিল কাপুর। সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করে সেই সুসংবাদ সকলের সঙ্গে শেয়ার করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। পাশাপাশি সোনমের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও শেয়ার করা হয়েছে সেই কার্ড। 


কার্ডে লেখা আছে, ‘২০ আগস্ট আমরা হাত এগিয়ে, হৃদয় মেলে স্বাগত জানাচ্ছি আমাদের আদরের পুত্র সন্তানকে। এই জার্নিতে যে যে ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার আমাদের পাশে থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এটা শুধুমাত্র শুরু তবে আমরা জানি এরপর আমাদের পুরো জীবন পরিবর্তিত হয়ে যাবে। সোনম ও আনন্দ।’ 


এদিকে মার্চ মাসের শেষে নিজের প্রেগন্যান্সির কথা সবাইকে জানান সোনম। অসাধারণ বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। সেসময় সোশ্যাল মিডিয়ায় সোনম লিখেছিলেন, ‘আমরা সবকিছু দিয়ে তোমাকে বড় করে তুলব। আমাদের পরিবার তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ 


এদিকে সোনমকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তারকা থেকে শুরু করে অনুরাগীরা। নতুন বাবা-মা আনন্দ আহুজা ও সোনম কাপুরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান নীতু কাপুর, ফারহা খানসহ অন্য তারকারা। শুভেচ্ছায় ভরে উঠেছে দাদু অনিল কাপুরের প্রোফাইলও।


এর আগে জুলাইয়ে লন্ডনে নিজ বাসভবনে বেবি শাওয়ারের পার্টি করেছিলেন সোনম। যে বাংলোতে সোনম ও আনন্দের বিয়ে হয়েছিল, সেখানেই সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অতিথিদের কাছে নিমন্ত্রণপত্রও পৌঁছে গিয়েছিল। সোনমের সাধে আমন্ত্রিত ছিলেন বলিতারকা দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, মালাইকা অরোরা, মাসাবা গুপ্তা, অমৃতা অরোরা, রানী মুখোপাধ্যায়, স্বরা ভাস্করসহ আরও অনেকে। কিন্তু কোভিডের কারণে সোনমের সাধের অনুষ্ঠান বাতিল করে কাপুর পরিবার। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল প্রেগন্যান্ট থাকাকালীন তার ফটোশুটের ছবি। 

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৫ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে