অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

প্লেন জরুরি অবতরণ করিয়েও বাঁচানো গেলো না যাত্রীকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 07:59:21 am

দিল্লি থেকে দোহা যাচ্ছিল ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট। কিন্তু উড্ডয়নের পরই এক যাত্রী প্লেনের মধ্যে অসুস্থতা বোধ করেন। এরপর পাইলট পাকিস্তানের করাচিতে প্লেনটি জরুরি অবতরণ করান। কিন্তু অবতরণের পর বিমানবন্দরের মেডিকেল দল ওই যাত্রীকে মৃত ঘোষণা করে। এক বিবৃতিতে এয়ারলাইনটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ওই মরদেহ নিয়ে প্লেনটিকে ফের করাচি থেকে দিল্লি ফিরে আসার অনুমোদন দেওয়া হয়।


একটি সূত্র জানিয়েছে, ওই যাত্রীর জীবন বাঁচাতেই প্লেনটিকে করাচিতে জরুরি অবতরণ করানো হয়। ভুক্তভোগী নাইজেরিয়ার নাগরিক। তার বয়স আনুমানিক ৬০ বছর।


ইন্ডিগো জানায়, এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তার পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়। অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।


তাছাড়া চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার মস্কো থেকে ২৪০ জনকে নিয়ে গোয়ায় যাচ্ছিল আজুর এয়ারের একটি চাটার্ড প্লেন। ভারতের আকাশসীমানায় ঢোকার আগেই গোয়া বিমানবন্দরে একটি মেইল আসে। ওই মেইলে বলা হয়, প্লেনটির মধ্যে বোমা রাখা আছে। তার পরই তড়িঘড়ি করে প্লেনটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি।


বিমানবন্দরের এক কর্মকর্তা সংবাদমাধ্যম পিটিআইকে জানায়, মেইলে হুমকির আসার পরে সেটিকে ঘুরিয়ে উজবেকিস্তানের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পরে ঘটনার সত্যতা মেলিনি।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে