বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

তুমুল লড়াই বাখমুতে, দুই বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 01:29:18 pm

বাখমুতের যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইউক্রেন ও রাশিয়া। রুশ বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় তারা ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাসদস্য হত্যা করেছে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর দাবি, গত কয়েকদিনে তাদের আক্রমণে ১ হাজার ১০০ জনেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে।


সোমবার (১৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। যদিও দুই দেশের দাবিকৃত হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি বিবিসি। তবে  এটা নিশ্চিত হওয়া গেছে যে, বাখমুতে দুই দেশের তুমুল লড়াই চলছে।


বিবিসি বলছে, বাখমুতের কৌশলগত গুরুত্ব কম হলেও, রুশ কমান্ডারদের কাছে শহরটি যুদ্ধের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। গত কয়েকমাস ধরেই ইউক্রেনের এ অঞ্চলটি দখলের জোর চেষ্টা চালিয়ে আসছে রাশিয়া।


বিশ্লেষকরা বলছেন, বাখমুত দখল করতে পারলে রাশিয়া পুরো দোনেৎস্ক নিয়ন্ত্রণের যে লক্ষ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তা কিছুটা হলেও সফল হবে। দোনেৎস্ক পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি, যেটিকে গত সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে রাশিয়ার অধিভুক্ত করা হয়।


বাখমুতে নিযুক্ত ইউক্রেনীয় কমান্ডাররা বলছেন, তারা রুশ সেনাদের এ শহরে প্রবেশে বাধা দেওয়ার কৌশল অবলম্বন করছেন। তরা চান, রাশিয়া যাতে আগামি মাসে এ অঞ্চলে আর কোনো আক্রমণ চালাতে না পারে।


রোববার (১২ মার্চ) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় দাবি করেন, চলতি বছরের ৬ মার্চ থেকে এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর আক্রমণে বাখমুত যুদ্ধরত ১ হাজার ১০০ জনেরও বেশি রুশ সেনা নিহত ও প্রায় দেড় হাজার রুশ সেনা আহত হয়েছে। এটি রাশিয়ার জন্য অপূরণীয় একটি ক্ষতি।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, রুশ বাহিনীর আক্রমণে বাখমুতে যুদ্ধরত অন্তত ২২০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।


ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেন, রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়েগনার গ্রুপ আমাদের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে বাখমুতের কেন্দ্রীয় শহরগুলোতে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আমাদের সৈন্যরা তাদের প্রতিহত করেছে।


গত কয়েকমাস ধরে বাখমুতে যেসব বড় ধরনের রুশ হামলার ঘটনা ঘটেছে, সেগুলো অধিকাংশই ঘটিয়েছে ওয়াগনার গ্রুপ। আধাসামরিক এ বাহিনীর নেতা ইয়েভজেনি প্রিগোজিন, বাখমুত দখলের বিষয়টি তার ও গ্রুপটির মান-সম্মানের বিষয় বলে দাবি করেছেন।


রোববার প্রিগোজিন বলেন, বাখমুতের পরিস্থিতি খুবই জটিল। প্রতি মিটার এগোতে ব্যাপক লড়াই করতে হচ্ছে। আমরা যতই শহরটির কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করবো, লড়াই ততই তীব্র হবে। তবে আমাদের আশা, আমরা বাখমুত দখল করতে সক্ষম হবো।


রুশ আক্রমণের আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করতো। কিন্তু বর্তমানে মাত্র কয়েক হাজার লোক সেখানে অবস্থান করছেন। শহরটি একসময় লবণ ও জিপসাম খনির জন্য সুপরিচিত ছিল।

আরও খবর