বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

ভারতে বন্যা-ভূমিধসে নিহত ৩৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2022 08:35:56 am

ছবি: এনডিটিভি

◾ আন্তর্জাতিক ডেস্ক


ভারতের হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডসহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ আগস্ট) মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে স্থানীয় প্রশাসন।


ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরীর বরাতে স্থানীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, হিমাচল প্রদেশে শুক্রবার থেকে প্রবল বৃষ্টির ফলে ভূমিধস এবং আকস্মিক বন্যায় এক পরিবারের আট সদস্যসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে রাজ্যজুড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ছাড়া মান্ডি জেলায় নিখোঁজ হওয়া ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।


উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পর চারজন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ১০ জন। আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের নদীগুলোর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট, সেতু পানিতে ডুবে গেছে।


ইতোমধ্যেই বন্যার কবলে পড়া ওড়িশার ৫০০ গ্রাম পানিতে ডুবে গেছে। প্রায় সাড়ে চার লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ বন্যায় চারজন নিহত হয়েছেন। রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের ফলে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 


রাজ্য সরকার ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোরসহ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ কর্মীদের পাঠিয়েছে। প্লাবিত মহানদীতে শনিবার প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে ৭০ জনকে উদ্ধার করা হয়।


প্রবল বৃষ্টিতে ঝাড়খণ্ডের কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। পানিতে তলিয়ে গেছে নিচু এলাকা। পশ্চিম সিংভূমে বাড়ির মাটির দেয়াল ধসে একজন নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে রামগড় জেলার নলকারি নদীতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।


ভারী বৃষ্টির কারণে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বৈষ্ণো দেবী যাত্রা স্থগিত করা হয়েছে। দেশটির আবহাওয়া অফিস রবিবার (২১ আগস্ট) পশ্চিম মধ্যপ্রদেশে এবং সোমবার (২২ আগস্ট) পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে