বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

আবারও জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 11:03:41 am

উত্তর কোরিয়া আবারও অন্তত দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করে পিয়ংইয়ং।


দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়া মঙ্গলবার জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে একটি অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।


তবে আল জাজিরার প্রতিবেদনে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিত সামরিক মহড়া শুরু করার একদিন পর এই পদক্ষেপ নিল পিয়ংইয়ং।


বার্তা সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়া এর আগে রোববার একটি সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং যৌথ মহড়া শুরুর তিন দিন আগে একটি ফায়ার অ্যাসল্ট ড্রিল পরিচালনা করে। তার পরই আজ মঙ্গলবার উৎক্ষেপণ করা হলো জোড়া ক্ষেপণাস্ত্র। 


প্রসঙ্গত, সোমবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে সিউল এবং ওয়াশিংটন। যা ২০১৮ সালের পর দেশ দুটির মধ্যে সবচেয়ে বড় যৌথ মহড়া। ফ্রিডম শিল্ড শীর্ষক ১০ দিনব্যাপী এই অনুশীলন চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে