কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার

আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2023 08:11:37 am

কেউ কুস্তিগীর, কেউ শাটলার। কেউ আবার হর্স রাইডার। কেউ খেলেছেন ফুটবলও। এরকম বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় নিয়ে তৈরি করা দল নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে আর্জেন্টিনা।


বিশ্ব কাবাডিতে তারা যে নতুন ও অপরিপক্ক সেটা ঢাকায় পা রেখেই জানিয়েছিলেন দলটির কোচ ও কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রিকার্ডো আকুনা। একটি ম্যাচ জিততে পারলেই তারা খুশি হবেন জানিয়েছিলেন।


বঙ্গবন্ধু কাপ তৃতীয় কাবাডি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইরাকের কাছে হারের পর মঙ্গলবার তারা ধরাশায়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশের কাছে। পরপর দুই ম্যাচেই ফুটবলের দেশটি বুঝিয়ে দিয়েছে কাবাডিতে সামনে তাদের অনেক পথ।


দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছে উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা হওয়ায় দর্শকদেরও ছিল বেশ আগ্রহ। মেসিদের দেশের কাবাডি দল বলে কথা!


মেসিদের নিয়ে বাংলাদেশের আবেগ থাকলেও কাবাডিতে মেসির দেশকে কিন্তু একটুও সহানুভূতি দেখায়নি লাল-সবুজ জার্সিধারীরা। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে দাপটের সঙ্গে বাংলাদেশ ম্যাচ জিতেছে বিশাল ব্যবধানে।


তুহিন তরফদার, রাসেল, সবুজ, সম্রাটরা শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে শুরু করেন এবং টপাটপ পয়েন্ট তুলে নেন। বাংলাদেশ এক পর্যায়ে ১৩-০ পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ।


আর ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ৬ লোনাসহ বাংলাদেশ ৭২-২৩ পয়েন্টে আর্জেন্টিনাকে হারিয়ে তুলে নেয় টুর্নামেন্টের দ্বিতীয় জয়। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মিজানুর রহমান।


এর আগে বাংলাদেশ ও আর্জেন্টিনার একবারই দেখা হয়েছিল ২০১৬ সালে বিশ্বকাপে। গ্রুপ ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৬৭-২৬ পয়েন্টে।


দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়া ৩৬-২৩ পয়েন্টে মালয়েশিয়াকে এবং দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ড ৩৬-৩২ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

আরও খবর

6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

৬ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে