অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

পোশাক রপ্তানিতে নজর বাড়ান উচিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2023 03:19:27 am

◾ মাহবুবউদ্দিন চৌধুরী 


দেশের বড় রপ্তানি পোশাক শিল্পের প্রতি অবহেলা করা ঠিক হবে না। দীর্ঘদিন ধরে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও সদ্য বিদায়ী অর্থবছরে বাংলাদেশকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে ভিয়েতনাম। ২০১৯-২০ পর্যন্ত ভিয়েতনাম বিশ্ববাজারে পোশাক রপ্তানি করেছে তিন হাজার কোটি ডলারের বেশি আর বাংলাদেশ এ সময় রপ্তানি করেছে দুই হাজার ৭০০ কোটি ডলার। আর করবেই না কেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিংমলে আমি নিজেই দেখেছি যে, বাংলাদেশের রপ্তানিকৃত গার্মেন্টস বা কাপড়-চোপড়ের গুণগত মান ভিয়েতনামের থেকে নিম্নমানের। পারলে ভিয়েতনাম চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকেও পেছনে ফেলে দেবে। জুতা শিল্পে বিশ্ববাজারেও ভিয়েতনাম ভালো করছে। বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকরা বেশির ভাগ অদক্ষ। বিদেশে এক্সপোর্ট কোয়ালিটির ওপর তাদের গুণগত জ্ঞান বা ধারণা নেই। ইতোমধ্যে ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হয়েছে।


গত এক দশক বাংলাদেশ ভিয়েতনামের পোশাক রপ্তানির প্রতিযোগিতা প্রায় কাছাকাছি ছিল। এখন ভিয়েতনামের পেছনে পরে বাংলাদেশকে আগামীতে পোশাক শিল্পের উন্নয়নে কাজ শুরু করতে হবে। আমি নিজেই ভিয়েতনামের কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে তাদের উৎপাদিত মালামালের কোয়ালিটি কন্ট্রোল পদ্ধতি থেকে মুগ্ধ না হয়ে পারিনি। ফ্যাক্টরিতে কাজের সময় শ্রমিকদের মধ্যে ফাঁকি দেয়ার প্রবণতা একেবারে নেই বললেই চলে। তারা কথা কম বলে, কাজ বেশি করে থাকে। জাপানিদের মতো শৃঙ্খলাই মনে হয় তাদের উন্নতির শেখর। বেশ কয়েকবার ভিয়েতনাম সফরে গিয়ে আমি এটুকু অনুভব অর্জন করতে সক্ষম হয়েছি যে, ভিয়েতনামীরা জাপানের মতো পরিশ্রমী জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিনয়ী ব্যবহার ও কর্মের মাধ্যমে।


ভিয়েতনামে চীন ও জাপানের অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে তাদের অর্থনীতি এখন বিরাট শক্তিশালী। জাপানের মতো শৃঙ্খলাবোধ এই দেশটিকে অনেক উন্নতির শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধে ধ্বংসস্তূপের পর ভিয়েতনাম সর্বক্ষেত্রে আজ বাংলাদেশ থেকে অনেক দূর এগিয়ে। হো চি মিনের দেশ ভিয়েতনামে একবার ঘুরে এলে বারবার যেতে মন চায়। পর্যটন ক্ষেত্রেও দেশটি অনেক অগ্রগতির সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু কাপড় বা পোশাক শিল্পে নয়, জুতাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জনে ভিয়েতনামের সুনাম আজ সর্বক্ষেত্রে। জেনে অবাক হলাম ভিয়েতনাম এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের মতো অলাভজনক প্রতিষ্ঠান নয়। আগের পুরনো এয়ারপোর্টের থেকে এখনকার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তুলনা হয় না। করোনা ভাইরাস সংকটের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানিতেও নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারপর এমনটিও সামনে আসে যে, বাতিল ও স্থগিতাদেশ হওয়া পোশাকের ক্রয়াদেশের পণ্য নিতে শুরু করে বিদেশি ক্রেতারা এবং আবার নতুন করে আসতে শুরু করেছে।


পোশাক শিল্পে প্রাণ ফিরতে শুরু করলে আবারো বিশ্বের পোশাক বাজারে ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করে নিতে পারবে বাংলাদেশ। তবে যথেষ্ট উদ্যম, আগ্রহ ও প্রচেষ্টা থাকতে হবে। বলার অপেক্ষা রাখে না যে, মহামারি কোভিড-১৯ গোটা বিশ্বের অর্থনীতিকেই তছনছ করে দিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের মোট রপ্তানির ৮৫ শতাংশের মতো আসে তৈরি পোশাক শিল্প খাত থেকে। ২০২০-২১ অর্থবছরে পোশাক খাতে যথেষ্ট ধস নেমে আসে করোনা ও বিশ্ব পরিস্থিতির কারণে। ২০২২ সালের আমাদের পোশাক শিল্পের অবস্থা নাজুক ছিল। বিশ্বে ইতোমধ্যে পোশাকের চাহিদা অনেকাংশে হ্রাস পেয়েছে। পোশাক শিল্পের জন্য বাংলাদেশকে নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে, কারণ এর কোনো বিকল্প নেই। এমতাবস্থায় সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে পোশাক খাতের সার্বিক অবস্থা আমলে নিয়ে যা যা করণীয় তা নির্ধারণ ও যথাযথ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে সর্বাত্মক প্রচেষ্টা অটুট রাখার অনুরোধ করছি, যাতে দেশের পোশাক শিল্প অচিরেই ভিয়েতনামকে টপকে আবার বাংলাদেশ তার পুরনো অবস্থায় ফিরে যেতে পারে।


লেখক: মাহবুবউদ্দিন চৌধুরী  গণমাধ্যমকর্মী, ঢাকা।


আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

৭ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২০ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২৭ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে