মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পবিত্র মাহে রমজান কাটুক ইবাদতে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 04:15:14 am

◾ আবদুল আযীয কাসেমি


রমজান বান্দার প্রতি আল্লাহ তাআলার অসামান্য এক উপহার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটা নির্দিষ্ট মৌসুম থাকে, যেখানে তাঁরা বেশি থেকে বেশি লাভবান হয়ে থাকেন। পুরো বছরের লোকসান সে মৌসুমেই তাঁরা ক্ষতি পূরণ করে ফেলেন। ঠিক তেমনি ইবাদতেরও রয়েছে কিছু লাভজনক মৌসুম। সেগুলোকে কাজে লাগিয়ে বান্দা তার আখিরাতের জন্য প্রচুর পরিমাণে নেকি উপার্জন করতে পারে। 


রমজানকে কাজে লাগাতে আমাদের পূর্বসূরিদের আয়োজন ছিল দেখার মতো। হজরত আনাস (রা.) বলেন, সাহাবায়ে-কেরাম শাবান মাসের মধ্যেই জাকাত পূর্ণ আদায় করে দিতেন, যাতে রমজানকে একান্তভাবে ইবাদতের মধ্যেই কাটানো যায় এবং গরিব লোকদেরও যেন ইবাদতের সুযোগ হয়। (মুসনাদে আহমদ) অনেক মুত্তাকির ব্যাপারে ইতিহাসে পাওয়া যায়, তাঁরা রমজানের আগেই দোকান বন্ধ করে দিতেন। ব্যবসায়িক সব ব্যস্ততা শাবান মাসেই শেষ করতেন। অনেকেই তাঁদের দাস-দাসী বিক্রি করে দিতেন; কিংবা মুক্ত করে দিতেন রমজান উপলক্ষে। 


দুঃখজনকভাবে আমরা যেন যাবতীয় ব্যবসায়িক ব্যস্ততা তুলে রাখি রমজানের জন্য। রমজানে যেখানে নিজেকে ব্যস্ততা থেকে অবসর করা দরকার, সেখানে আমরা ব্যস্ততার কারণে ফরজ নামাজে অংশগ্রহণ করতে পারি না। তারাবিহ সঠিকভাবে আদায় করেন এমন মানুষের সংখ্যা হাতেগোনা। অনেকেই তারাবিহ এত দ্রুত শেষ করেন যে, কোরআনের শব্দগুলো পর্যন্ত ঠিকঠাক আদায় হয় না।


রমজানের এই অভাবনীয় লাভজনক মৌসুমের ফসল ঘরে তুলতে আমাদের হতে হবে অত্যন্ত চৌকস ও সাবধান। ঈদ উপলক্ষে কেনাকাটা সম্পন্ন করতে হবে আগেভাগেই। সম্ভব হলে রমজানের আগেই, যাতে এ মাসে অযাচিত সমস্যাগুলো এড়ানো যায়। এ ছাড়া অন্যান্য ব্যস্ততাও যথাসম্ভব কমিয়ে ফেলতে হবে। ফজিলতের মাস রমজান কাটুক ইবাদতে।


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

আরও খবর