‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

গুনাহকে ছোট মনে করতে নেই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2023 05:50:27 am

© প্রতীকী ছবি

◾ মুফতি আবু দারদা 


ইসলামের দৃষ্টিতে যা কিছু গুনাহ বা পাপকাজ, তা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য। গুনাহ যত ছোটই হোক, তা থেকে বেরিয়ে আসার মানসিকতা লালন করতে হবে। কোনো গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। গুনাহ যত ছোটই হোক, তাতে অটল থাকলে তা বড় গুনাহে পরিণত হয়। এ ব্যাপারে মহানবী (সা.) গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। 


হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘ছোট ও তুচ্ছ পাপ থেকেও দূরে থেকো। … ছোট ও তুচ্ছ পাপের পাপীকে যখন ধরা হবে, তখন তা তাকে ধ্বংস করে ছাড়বে।’ (আহমদ: ৩৮৯) অন্য হাদিসে মহানবী (সা.) এরশাদ করেন, ‘নগণ্য ও ছোট গুনাহের ব্যাপারে সাবধান হও। কারণ সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে, এরপর তাকে ধ্বংস করে দেয়।’ (আহমাদ: ২৪৭০)


ইমানদার ব্যক্তি সব সময় আল্লাহর অবাধ্যতার ভয় করেন। কোনো গুনাহে জড়িয়ে পড়তে পারেন, এই ভয়ে আড়ষ্ট থাকেন। ছোট গুনাহ করলেও মহান আল্লাহর শাস্তির ভয় করেন। মহানবী (সা.) বলেন, ‘ইমানদার ব্যক্তি নিজের গুনাহগুলোকে এত বড় মনে করে, যেন সে একটা পাহাড়ের নিচে বসে আসে, এবং এই ভয় করে যে হয়তো পাহাড়টি তার ওপর ধসে পড়বে। আর পাপী ব্যক্তি নিজের গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের ওপর দিয়ে চলে যায়।’ (বুখারি: ৬৩০৮)


সাহাবায়ে কেরাম সব ধরনের গুনাহকেই ধ্বংসাত্মক মনে করতেন। আনাস (রা.) বলেন, ‘তোমরা এমন সব (গুনাহের) কাজ করে থাকো, যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও চিকন মনে হয়। কিন্তু নবী (সা.)-এর যুগে আমরা এগুলোকেই ধ্বংসাত্মক মনে করতাম।’ (বুখারি: ৬৪৯২) 


মুফতি আবু দারদা, ইসলামবিষয়ক গবেষক

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১৮ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২০ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭২ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে