মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার 


ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে আল আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রমজান আলী (৭০)গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মাজহারুলকে (২৬) স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। মাজহারুল একই ইউনিয়নের ধীতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে নিজ ঘর থেকে পূর্ব শত্রুতার জের ধরে আল-আমিন ও তার বাবা রমজান আলীকে ডেকে নেয় পার্শ্ববর্তী গ্রামের মাজহারুল।এসময় আল-আমিনকে রামদা দিয়ে কোপাতে থাকে মাজহারুল। এক পর্যায়ে আল-আমিনের মৃত্যু হয়। এ সময রমজান আলী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

এ অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় মাজহারুলকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর