বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ধানমণ্ডি ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।


শনিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান, নোবিপ্রবি শিক্ষক সমিতির সহ-সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহীদ আব্দুস সালাম হলোর প্রভোস্ট অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন সহ নোবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।


শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ’হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ ও মহান স্বাধীনাতা সংগ্রামের ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির পিতার আদর্শকে সমুন্নত রেখে সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করতে হবে। তবেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।’


উল্লেখ্য, গত ১৬ মার্চ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে নোবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপসচিব জনাব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৩(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ প্রদান করেছেন।


আরও খবর