ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

রমজানের শুরুতেই ফলের দাম চড়া কলকাতার বাজারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 03:55:51 pm

রমজানে ইফতারের অন্যান্য পদের সঙ্গে সুস্বাদু ও সতেজকারী বিভিন্ন ফল খেতে পছন্দ করেন পশ্চিমবঙ্গের মুসলমানরা। কিন্তু এবছর সেই ফলের বাজারেই কি না আগুন! কলকাতাসহ পাশ্ববর্তী জেলাগুলোতেও বাড়তি দামে ফল কিনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ধর্মপ্রাণ মুসলমানরা তো বটেই, বিপাকে পড়েছেন নিম্মবিত্ত ও মধ্যবিত্ত হিন্দু পরিবারের লোকজনও।


শুক্র ও শনিবার কলকাতা ও আশপাশের কয়েকটি জেলার বাজার ‍ঘুরে দেখা যায়, ডজনপ্রতি কলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ রুপিতে, যা আগে ছিল ৩০ থেকে ৪০ রুপি। প্রতি কেজি বেদানা ২৬০ থেকে ৩১০ রুপি, প্রতি কেজি পাকা পেঁপে ১০০ থেকে ১১০ রুপি, প্রতি পিস বাতাবি লেবু ২৫ থেকে ৩০ রুপি ও প্রতি কেজি আঙুর ১২০ থেকে ১৫০ রুপিতে বিক্রি হচ্ছে।


এদিকে, যে খেজুর ছাড়া ইফতার ভাবাই যায় না, সেই খেজুর এখন জায়গাভেদে প্যাকেটপ্রতি ৭০০ থেকে ১০০০ রুপিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ইফাতারের জন্য আরেকটি জনপ্রিয় ফল তরমুজের কেজি ৭০ থেকে ১০০ রুপি হয়েছে। তবে কিছু বাজারে তরমুজ পিস হিসাবে বিক্রি হচ্ছে, দাম রাখা হচ্ছে আকার অনুযায়ী।


শনিবার কলকাতার পাইকারি ফলের বাজার ‘মেছুয়া’ যা ফলপট্টিতে যাই এ প্রতিবেদক। সেখানে ফল কিনতে আসা শুভদীপ বর্মনের অভিযোগ, পাইকারি বাজারেই ফলের যা দাম, তাতে খুচরা বিক্রি করবো কীভাবে বুঝতে পারছি না। শুধু মুসলমানরা নয়, ফলের ওপর নির্ভরশীল বহু বৃদ্ধ রোগী ও শিশুরাও এর ভুক্তোভোগি হচ্ছে।


কলকাতার পার্শ্ববর্তী শহর বেলঘড়িয়ার বাসিন্দা সেলিম সর্দার বলেন, রোজা রেখেও দিন মজুরের কাজ করি। কুলির কাজ করেই আমার সংসার চলে। সারা বছর ফল তেমন ফল না খেলেও, রমজানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল খাই। আর এ সুযোগ সুযোগটাকেই কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী প্রতিবারই ফলের দাম বাড়িয়ে দেন। তবে এবার দাম এতই বাড়তি যে, পরিবারের সবার জন্য নিয়মিত ফল কেনাটা কষ্টসাধ্য হয়ে যাবে।


কলকাতার গরিয়া এলাকার বাসিন্দা জাকির মোল্লা বলেন, শনিবারের ইফতারের জন্য বাজারে ফল কিনতে গিয়েছিলাম। দেখি, মানভেদে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৬০ রুপিতে। অথচ গত বছর এ দাম ছিল ১০০ থেকে ১৩০ রুপির মধ্যে। রমজান এলেই কলকাতায় ফলের দাম বেড়ে যায়, আর আমাদের মতো নিম্নবিত্তরা বিপদে পড়ে।


দামবৃদ্ধি নিয়ে মেছুয়া বাজারের পাইকারি ফল বিক্রেতা সুরেন্দ্রার যাদবের দাবি, পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। তাছাড়া রমজানে ফল ও সবজির দাম একটু বেশিই থাকে।


এদিকে, রমজানে ফলের কালোবাজারি রুখতে কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলোর ফলের বাজারে অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ। কোনোক্রমেই যাতে অতিরিক্ত দামে ফল বিক্রি না হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে বিক্রেতাদের।

আরও খবর