ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আইপিএলে ‘ছায়া নিষেধাজ্ঞার’ কবলে পড়তে পারে বাংলাদেশ!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 05:52:28 am

বিশ্বে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর একটি হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর এ টুর্নামেন্টে বেশ কয়েক আসর ধরেই খেলছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া গত কয়েক আসর ধরে খেলছেন টাইগার বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। এবার তাদের সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছে ব্যাটার লিটন দাস। তবে তাদের আইপিএল খেলতে যাওয়া নিয়ে শুরু হয়েছে টাল-বাহানা। কারণ বোর্ড হতে এনওসি পাচ্ছে না খেলোয়াড়রা। ন্যাশনাল ডিউটি পুরো করেই তাদের খেলতে জেতে হবে আইপিএলে।


এদিকে শুরু থেকে বাংলাদেশি খেলোয়াড়দের না পাওয়ায় বেশ বিরক্ত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। যাতে করে ভবিষ্যতে আইপিএলে দল পেতে বেশ বেগ পেতে হতে পারে বাংলাদেশিদের। শুধু তাই নয়, বাংলাদেশের ক্রিকেটারদের পড়তে হতে পারে টুর্নামেন্ট থেকে ‘ছায়া নিষেধাজ্ঞার’ কবলেও। এমনটি জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো।


বাংলাদেশি ক্রিকেটারদের সঠিক সময়ে আইপিএলে খেলতে না যাওয়ার বিষয়টি এবারই প্রথম নয়। প্রায় প্রতি মৌসুমেই তাদের এনওসি দেওয়া নিয়ে দেখা যায় নাটকীয়তা, ব্যতিক্রম হয়নি এবারও। এতে নাকি অনেকটা ত্যক্তবিরক্ত হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিরা। এই দুই দেশের ক্রিকেটারদের কিনতে গেলে অনেক ভাবতে হচ্ছে, অনেক বেকায়দায় পড়তে হচ্ছে দল সাজাতে। বিসিসিআইয়ের কর্তারাও নাকি এতে নাখোশ।


একটি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘আমরা এটা নিয়ে অভিযোগ জানাতে পারি না, কারণ অন্য বোর্ডের সঙ্গে আলোচনাটা বিসিসিআই করে। তবে হ্যাঁ, এসব দেশ থেকে খেলোয়াড় কেনার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি দ্বিধায় থাকে। দেখুন, গত বছর তাসকিন আহমেদকে কিনতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু সে এনওসি পেল না। এবারও তিন ক্রিকেটারকে আইপিএলের শুরু থেকে খেলতে দেওয়া হচ্ছে না। যদি বিসিবি চায় না তাদের খেলোয়াড়রা আইপিএলে খেলুক, তাহলে নিলামে নাম নিবন্ধন না করলেই হয়। তবে এটা নিশ্চিত, ভবিষ্যতে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে ধারণা বদলে যাচ্ছে।’


এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডকে নিয়ে। ইতোমধ্যে সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ফেলেছে টাইগাররা। আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগামী ৪ এপ্রিল শুরু হবে এক ম্যাচ টেস্ট সিরিজ। তবে আইপিএলে দল পাওয়া তিন ক্রিকেটার টেস্ট না খেলেই টুর্নামেন্টটিতে যোগ দিতে চেয়েছিলেন। তাতে আপত্তি জানিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ড সভাপতি, খেলোয়াড়দের টেস্ট না খেলে আইপিএলে যাওয়ার জন্য ছাড়পত্র দিতে রাজি নন।


কয়েক দিন আগে সাকিব-লিটনের এনওসি নিয়ে বিসিবি প্রধান পাপন বলেছিলেন, ‘না থাকার (বাংলাদেশের খেলার সময়) আমি কোনো অপশনই দেখি না। আমার কথা হচ্ছে, এটা যদি এমন হতো তাদেরকে বলেছি আমরা ভেবে-চিন্তে দেখতেও পারি। এই ধরনের কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে তাহলে একটা সন্দেহ থাকত, আমরা তো ক্লিয়ারকাট বলেই দিয়েছি। কাজেই আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তেই আছি, সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না।’

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে