ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড

বার্সেলোনায় ফিরতে পারেন মেসি, তবে...

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 08:21:29 am

কৈশোরেই বার্সেলোনায় পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এরপর সেই সম্পর্ক গিয়ে পৌঁছায় ২১ বছরে। পরে বেতনজনিত কঠোর নীতির কারণে তাকে আবেগের সেই ক্লাব ছাড়তে হয়েছিল। তবে মাঝেমধ্যে সেই সম্পর্ক পুনরায় জোড়া লাগার গুঞ্জন ওঠে। বার্সা কোচ জাভি হার্নান্দেজের পর সভাপতি হুয়ান লাপোর্তাও একই সুরে জানিয়েছেন, মেসির জন্য তাদের দরজা খোলা। ইতোমধ্যে মেসির পক্ষ থেকেও কাতালান ক্লাবে ফেরার ইঙ্গিতের কথা জানিয়েছে সংবাদমাধ্যম। সেই সূত্র ধরেই বার্সায় ফেরার জন্য মেসির কয়েকটি করণীয় উল্লেখ করা হয়েছে।


কয়েকদিন আগে ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাতো’ জানিয়েছে, বার্সায় ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কেননা পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হচ্ছে। নতুন করে চুক্তির ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মেসি। একইসঙ্গে আবারও ফরাসি ক্লাবে রাখতে চাইলে তাকে এমবাপের সমান বেতন দেওয়ার প্রস্তাব করেছিলেন বলে খবর বেরোয়। কিন্তু এই ব্যাপারে পিএসজি রাজি নয়।


তাই বার্সাসহ সম্ভাব্য তালিকায় থাকা কয়েকটি ক্লাবের সঙ্গে বারবার মেসির যোগদানের বিষয়ে তুমুল আলোচনা চলছে। স্প্যানিশ ক্লাবে যেতে চাইলে মেসিকে কিছু বিষয় মানতে হবে। সে কথাই উল্লেখ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’। ক্রীড়া দৈনিকটির খবরে বলা হয়, মেসিকে ফেরাতে কোনো তোড়জোড় নেই বার্সেলোনার। বরং সাতবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা ফিরতে চাইলে তাকে তিনটি শর্ত মানতে হবে।


সেই শর্তগুলো হচ্ছে- মেসিকে নিজ থেকেই বার্সায় ফেরার ইচ্ছা কথা জানাতে হবে। তিনি সরাসরি যোগাযোগ না করলেও বাবা ও এজেন্ট জর্জ মেসি বার্সা কর্তৃপক্ষকে জানাতে পারেন। আবার মেসি বার্সা বোর্ডের কারও সঙ্গে যোগাযোগ না করে সাবেক সতীর্থ ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজকে জানালেও চলবে। এমনকি ক্লাবের অন্য খেলোয়াড়ের মাধ্যমেও ফেরার ইচ্ছা পোষণ করতে পারেন। তবেই ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা বিষয়টি ভেবে দেখবেন।


বাকি দুটি শর্ত হলো, মেসিকে বার্সার নতুন নেতৃত্বের অধীনে মানিয়ে নিতে হবে এবং দল গঠনে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। এছাড়া বার্সায় ফিরলে অল্প বেতনেই সন্তুষ্ট থাকতে হবে মেসিকে। অর্থাৎ, দলের ওপর মেসির নিয়ন্ত্রণ সীমিত থাকবে এবং পিএসজিতে পাওয়া উচ্চ বেতন তিনি বার্সার কাছে চাইতে পারবেন না।


উল্লেখ্য, বার্সার বর্তমান অধিনায়ক সার্জি বুটকেটস। সম্প্রতি তার সহকারী হিসেবে রবার্ট লেভানডফস্কি, মার্ক–আন্দ্রে টের স্টেগেন ও রোনালদ আরাউহোকে দেখা গেছে। ফরাসি ক্লাবে মেসি সপ্তাহে ৮ কোটি ২৯ লাখ টাকার মতো পারিশ্রমিক পান। যদিও তিনি তা আরও বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু বার্সায় ফিরলেও তাকে বর্তমান বেতনের চেয়েও কম মজুরি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৬১ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬৫ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে