সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো আয়ারল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 08:34:12 am

ওয়ানডে সিরিজে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। তবে ওই সিরিজটি ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবার টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।


সিরিজের শুরুতেই অধিনায়ক পরিবর্তন করলো আইরিশরা। অ্যান্ডি বালবির্নির পরিবর্তে টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া হলো পল স্টার্লিংকে। আজ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে প্রথম ম্যাচে টস করতে নামেন স্টার্লিংই।


টসের কয়েন নিক্ষেপে জয় পেলেন আয়ারল্যান্ড অধিনায়ক। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে।


আয়ারল্যান্ড সফরে আসার আগ মুহূর্তেই ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার সে ধারাবাহিকতা কী আয়ারল্যান্ডের বিপক্ষেও ধরে রাখতে পারবে টাইগাররা?


বাংলাদেশ একাদশ

লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।


আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডেয়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হিউম এবং বেন হোয়াইট।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪১ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে