বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

হ্যাকারদের কবলে ঢাকা কলেজের ফেসবুক পেজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 02:48:52 pm

© ফাইল ছবি


ঢাকা কলেজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাক হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পেজটির প্রোফাইল ছবি পরিবর্তন হলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।


ভিয়েতনামের কোনো হ্যাকার পেজের নিয়ন্ত্রণে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নেওয়ার পর এরইমধ্যে প্রোফাইলের ছবি, কাভার ছবি, ইমেইল ও কলেজের ঠিকানা বদলে দেওয়া হয়েছে। 


কলেজের ফেসবুক পেজ ও অনলাইন কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘কলেজের পেজ হ্যাক হয়েছে। আমরা পেজের নিয়ন্ত্রণ হারিয়েছি। এটি উদ্ধারে কাজ চলছে। ফেসবুক আপডেটের সুযোগ নিয়ে হ্যাকাররা এটি করেছে।’




তবে বিষয়টি অস্বীকার করেছেন কলেজের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. ইয়াসিন তানভীর। তিনি বলেন, ‘পেজ হ্যাক হয়নি। ফেসবুক সিস্টেম আপডেট করেছে। এজন্য সাইটে একটু ঝামেলা হচ্ছে। আমরা রিপোর্ট করেছি। ফেসবুক একটা সময় নিয়েছে, দ্রুত আমাদের জানাবে।’ 



আরও খবর