জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইউক্রেনে ২টি অস্থায়ী গ্রাম বানাবে যুক্তরাজ্য ও পোল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 04:32:27 pm

ইউক্রেনের পশ্চিম ও মধ্যাঞ্চলে দুটি অস্থায়ী গ্রাম নির্মাণ করবে যুক্তরাজ্য ও পোল্যান্ড। রাশিয়ার আক্রমণে ঘরবাড়ি হারানো ইউক্রেনীয়দের গ্রাম দুটিতে আশ্রয় দেওয়া হবে। মঙ্গলবার যুক্তরাজ্য এই ঘোষণা দিয়েছে। 


ব্রিটিশ সরকার এই প্রকল্পে ১ কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের এলভিভ এবং মধ্য ইউক্রেনের পলতাভায় এই দুটি গ্রাম গড়ে তোলা হবে। এগুলোতে সাত শতাধিক মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে।


ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক বিবৃতিতে বলেছেন, গত বছর থেকে পুতিন ইউক্রেনে বেসামরিকদের বাড়ি ও অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনীয়দের চড়ামূল্য দিতে হচ্ছে।


তিনি বলেন, যুক্তরাজ্য ও পোল্যান্ডের এই নতুন অংশীদারত্ব সংকটে থাকা মানুষদের আলো, উষ্ণতা ও আশ্রয়ে সহযোগিতা করবে।


যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন পরিবারে আশ্রয় নিয়েছেন ১ লাখ ১৮ হাজার ইউক্রেনীয় নাগরিক। তবে স্থায়ী আবাসন পেতে অনেকেই সংকটে রয়েছেন।

আরও খবর