জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কুরআন প্রতিযোগিতা ২০২৩

© ফাইল ছবি


বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে ১৭ বছরের মধ্যে এই প্রথম অনুষ্ঠিত হলো 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্বিরাআত প্রতিযোগিতা-২০২৩'। উক্ত প্রতিযোগিতা অনলাইন রেজিষ্ট্রেশন এর মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। প্রতিযোগিতায় ছেলেরা ২৮ জন ,এবং মেয়েরা ২২ জন অনলাইন রেজিষ্ট্রেশন করে।


প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে ছেলে ৭ জন, এবং মেয়ে ৭ জন বাছাই করা হয়। প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব মেয়েদের ২৮ শে মার্চ এবং ছেলেদের ২৯ শে মার্চ অনুষ্ঠিত হয় এবং ছেলে মেয়ে উভয়ের মাঝে পুরস্কার বিতরণ ২৯ মার্চ সকাল ১০:৩০ এ অনুষ্ঠিত হয়।  


বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্বিরাআত প্রতিযোগিতা-২০২৩ এ ছেলেদের মধ্যে, প্রথম স্থান অধিকার করে- এনায়েত উল্লাহ সাঈফী (ইসলামিক স্টাডিজ বিভাগ ৫১ তম ব্যাচ ইভিনিং); দ্বিতীয় স্থান অধিকার করে- মুহাম্মদ নেছার উদ্দিন (ইসলামিক স্টাডিজ বিভাগ ৫১ তম ব্যাচ রেগুলার); তৃতীয় স্থান অধিকার করে- মুহাম্মদ আঃ রাজ্জাক (ইসলামিক স্টাডিজ বিভাগ ৪৭ তম ব্যাচ রেগুলার)।


ক্বিরআত প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে হতেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করা হয় (মেয়েদের নাম সংগ্রহ করা যায়নি)। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পুরস্কার হিসেবে (ছেলে-মেয়ে উভয়দের) প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের জন্য মূল্যবান আকর্ষণীয় বই ও সনদ এবং বাকি ৪ জন্য সম্মানসূচক সনদ প্রদান করা হয়।


বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্বিরাআত প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানে, সভাপতির দায়িত্ব পালন করেন আর্টস অ্যান্ড সোসাল সাইন্স এর সন্মানিত ডীন ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.আ.ন.ম রফিকুর রহমান মাদানী; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো: আমিনুল হক ভুঁইয়া; বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: বদরুল হায়দার চৌধুরী; প্রক্টর ড. মো: মিজানুর রহমান; আইন বিভাগের চেয়ারম্যান ড. মো: গোলাম রসূল; ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ; ক্বিরাআত প্রতিযোগিতার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবু সাইদ খান; অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন, ইসলামি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মারুফ আহমেদ। 


আরও খবর