ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আজ থেকে সরকারি হাসপাতালে শুরু বৈকালিক চিকিৎসাসেবা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 04:06:13 am

© সংগৃহীত ছবি


সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস বা বৈকালিক চিকিৎসাসেবা শুরু হচ্ছে। আজ (বৃহস্পতিবার) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এটি উদ্বোধন করবেন। দেশের ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাইলটিংভাবে এ চিকিৎসাসেবা দেয়ার প্রস্তাব করা হয়েছে। 


এর আগে গত ২৭ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে 'ইন্সটিটিউশনাল প্র্যাকটিস' বিষয়ে বিস্তারিত জানান স্বাস্থ্যমন্ত্রী।


সেসময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে আগামী ৩০ মার্চ থেকে পাইলট প্রকল্প হিসেবে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস শুরু করবো। এর আওতায় সরকারি হাসপাতালে চিকিৎসকরা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস করবেন। প্রথমে আমরা কয়েকটি জেলা হাসপাতালে এই কার্যক্রম শুরু করবো। ’


পূর্ব ঘোষণা অনুযায়ী, বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বৈকালিক চিকিৎসাসেবায় সংশ্লিষ্ট হাসপাতালের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্টরাও রোগী দেখবেন। এজন্য ফি নির্ধারণ করে দেয়া হয়েছে।


যেসব জেলা ও উপজেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে সেগুলোর মধ্যে ঢাকা বিভাগের ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলা সদর হাসপাতাল। এই বিভাগের উপজেলা হেলথ কমপ্লেক্সের মধ্যে রয়েছে-ঢাকার সাভার ও কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার, টাঙ্গাইলের মধুপুর, কিশোরগঞ্জের ভৈরব, ফরিদপুরের বোয়ালমারি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স।


চট্টগ্রাম বিভাগের ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে ফেনী, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল রয়েছে। এছাড়া নোয়াখালীর সেনবাগ, চট্টগ্রামের পটিয়া, কুমিল্লার দাউদকান্দি, কক্সবজারের পেকুয়া, ফেনীর ছাগলনাইয়া, নোয়াখালীর বেগমগঞ্জ ও বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।


ময়মনসিংহ বিভাগের ৫টি চিকিৎসাকেন্দ্রের মধ্যে জামালপুর জেলা সদর হাসপাতাল রয়েছে। এই বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালিকায় জামালপুরের সরিষাবাড়ি, শেরপুরের নকলা, ময়মনসিংহের গফরগাঁও ও নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম আছে।


খুলনা বিভাগের মধ্যে ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল রয়েছে। পাশাপাশি যশোরের মনিরামপুর ও কেশবপুর, মাগুরার শ্রীপুর ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম রয়েছে।


রাজশাহী বিভাগে ৫টি চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে নওগাঁ জেলা সদর হাসপাতালসহ এই জেলার সাপাহার, নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম এবং রাজশাহীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।


রংপুর বিভাগে ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালসহ মোট ৬টি প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, গঙ্গাচড়া ও নীলফামরীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম রয়েছে।


বরিশাল বিভাগের মধ্যে ভোলা জেলা সদর হাসপাতাল রয়েছে। একইভাবে বরিশালের অগৈলঝাড়া, বড়গুনার আমতলী ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের নাম রয়েছে। সিলেটের গোলাপগঞ্জ ও বিশ্বনাথ এবং হবিগঞ্জের মাধবপুর ও সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রস্তাবনায় রয়েছে।



আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮০ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০০ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে