বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

অবশেষে কারাগারে নাজিব রাজাক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2022 08:12:31 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


অবশেষে ১২ বছরের সাজা মাথায় নিয়ে কারাগারে যেতে হলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাককে। দেশটির সর্বোচ্চ আদালতে আপিল আবেদন খারিজ করার পর মঙ্গলবার (২৩ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের জুলাইয়ে তিনি দোষী সাব্যস্ত হন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিলের সময় জামিনে ছিলেন তিনি।


৬৯ বছর বয়সী সবেক এ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ শাস্তি পান। তিনিই মালয়েশিয়ার শীর্ষ কোনো নেতা যাকে দুর্নীতির দায়ে জেল খাটতে হচ্ছে।


২০২০ সালে দেশটির আদালত ওয়ানএমডিবি দুর্নীতির মামলার সাতটিতেই তাকে দোষী সাব্যস্ত করেন। এ অপরাধে তাকে ১২ বছরের সাজার পাশাপাশি প্রায় চার কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়। এ ছাড়া আদালত তার শাস্তি বিলম্ব করার আবেদনও খারিজ করে দিয়েছেন।


২০২০ সালে দণ্ড ঘোষণার পর কয়েক দফা আপিলের কারণে ওই সময় জামিনে কারাগারের বাইরে ছিলেন তিনি।


রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রচুর অর্থ সরানোর অভিযোগ আদালতে প্রমাণিত হলেও তা বরাবরই অস্বীকার করে গেছেন নাজাক।


তার আইনজীবীরা যুক্তি দেন, নাজাকের আর্থিক পরামর্শকরা জানিয়েছিলেন, তার ব্যক্তিগত অ্যাকাউন্টের টাকাগুলো সৌদি পরিবারের কাছ থেকে পাওয়া উপহার।


কিন্তু আদালত তাদের এ যুক্তি গ্রহণ করেনি।


মঙ্গলবার সর্বশেষ আপিলের রায়ে নাজিবের আইনজীবী মামলাটির সভাপতিত্বকারী প্যানেল থেকে প্রধান বিচারপতি তেংকু মাইমুন তুয়ান মাতকে অপসারণের অনুরোধ করেন।


তার আইনজীবীর দাবি, বিচারপতি তেংকু নাজিবের রায়ে পক্ষপাতমূলক আচরণ করতে পারেন। এর কারণ হিসেবে তারা জানান, ২০১৮ সালে তার স্বামীকে নাজিবের সমালোচনা করে ফেসবুক পোস্ট দিতে দেখা যায়।


তবে, প্রধান বিচারপতি এ অনুরোধ প্রত্যাখ্যান করে জানান, এ পোস্টটি দেওয়া হয় নাজিবের বিরুদ্ধে অভিযোগ আনার আগে।


মালয়েশিয়ার প্রধান বিচারপতি আরও বলেন, বিবাদীপক্ষের বক্তব্য এতটাই অসংলগ্ন ও অবিশ্বাস্য যা নিঃসন্দেহে বুঝিয়ে দেয় এখানে অপরাধ সংঘটিত হয়েছে।


অন্যদিকে নাজাকের স্ত্রী রোসমা মানসরের বিরুদ্ধেও অর্থ পাচার ও কর ফাঁকির মামলা চলছে। সেপ্টেম্বরেই এ মামলার রায় হওয়ার কথা রয়েছে।

আরও খবর