ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষুব্ধ লিটনের উল্টো প্রশ্ন, আপনারা পেছনের কথা টানেন কেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 08:51:46 am

ক্যারিয়ারের সেরা ফর্মেই কী রয়েছেন লিটন দাস? আবার রনি তালুকদারের সঙ্গে ওপেনিং জুটিতেও বেশ উপভোগ্য ব্যাটিং করছেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টিতে বাংলাদেশ যখন ওপেনিং জুটির সমস্যায় ভুগছিল দীর্ঘদিন, তখন লিটন-রনির জুটি যেন সেখানে উষ্ণ মরুর বুকে কয়েকফোটা বৃষ্টির মতো।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাস এবং রনি তালুকদার মিলে গড়েন ১২৪ রানের রেকর্ড জুটি। ৪১ বলে ১০ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৮৩ রান করেন লিটন দাস। ৭৭ রানের বিশাল জয়ে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে লিটনের হাতে।


ম্যাচ শেষে সেরা ব্যাটার লিটন দাসকেই পাঠানো হয় সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরার জন্য। সেখানে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান লিটন দাস। ম্যাচ জয়ের অনুভূতির কথা জানতে চাইলে কিছুটা ক্রুদ্ধ কণ্ঠে তিনি বলেন, ‘বললাম তো ভালো।’


এ ধরনের ঝাঁঝ মেশানো মেজাজ দেখানোই নয় শুধু, লিটন দাসের কাছে রেকর্ডের কথা জানতে চাইলে তিনি মেজাজ চড়া রেখেই বলেন, ‘আমি আগেও বলেছি, কখনোই রেকর্ড নিয়ে চিন্তাও করি না।’


বাংলাদেশ দলের ওপেনিং জুটির সমস্যাটা দীর্ঘদিনের। আগেও জুটির অন্যতম সদস্য ছিলেন লিটন। এখন রনি তালুকদারকে নিয়ে একটা ভালো জুটি গড়ে তুলছেন। কিভাবে সম্ভব হলো। জুটির এপ্রোচ কিভাবে বদলালেন? ব্যাপারটা কি এমন যে উদ্বোধনী জুটির সঙ্গী বদলালো, আর পারফরম্যান্সও পরিবর্তন হয়েছে?


এই প্রশ্নেই প্রচণ্ড ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখালেন লিটন। নতুন জুটির সঙ্গে অতীতকে টেনে তুলনা করার প্রশ্নটাই পছন্দ হয়নি তার। এ কারণে অনেকটা ঝাঁঝের সঙ্গে প্রশ্নকর্তার কাছে লিটন উল্টো জিজ্ঞাসা করেন, ‘আপনারা যে কোনো সময় যখন প্রশ্ন করেন, পেছনের কথা কেন টানেন? নতুন যে জিনিসটা হচ্ছে, এটা কি ভালো লাগছে না? দুই বছর, এক বছর আগের জিনিস টানার তো কোনো দরকার নেই। এখন ভালো খেলছি। এই জুটিটা কতটা যেতে পারে, দেখি।’


ভালো খেলে ৮৩ রান করেছেন, আগের ম্যাচেও ভালো ব্যাটিং করেছেন। মূলতঃ ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন লিটন, তাই বলে সংবাদ সম্মেলনে তার এমন আচরণে বিস্মিতই হয়েছেন সাংবাদিকরা। পরের প্রশ্নে অবশ্য আর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখাননি বাংলাদেশ দলের এই ওপেনার।


সঙ্গী হিসেবে রনি কেমন? এ বিষয়টা জানতে চাইলে লিটন জানান, রনির সাথে ব্যাট করে তিনি সন্তষ্ট। তার ভাল লাগছে। সঙ্গী রনির ব্যাটিংও তিনি উপভোগ করছেন। তাই মুখে এমন কথা, ‘তার (রনির) সাথে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি।’


তিনি আরও যোগ করেন, ‘যে শুরুটা আমরা এনে দিয়েছি, আমার মনে হয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে এটাই সর্বোচ্চ। এরচেয়ে বড় কিছু তো আর হতে পারে না। এখন টানা প্রতিটা ম্যাচেই আপনি এই সাফল্য পাবেন না যে যাবো আর দুইজনই হিট করা শুরু করব। এমন সময় আসবে যে, ভুগতে হবে।’


আউটের আগে বল মিস হচ্ছিল, কিছুটা ছটফট করছিলেন- এ বিষয়টা স্বীকার করে নেন লিটন নিজেও। তার মনে হলো, ছটফট না করলে সেঞ্চুরিটা হয়ে যেতো হয়তো। লিটন বলেন, ‘আমার মনে হয় খুব তাড়াহুড়ো করছিলাম। মাঝখানে স্পিনাররা খুবই ভাল বল করছিল। উইকেটও হেল্প করেছে তাদের। আমি যদি আরেকটু সময় নিয়ে তাদের বলগুলো খেলতাম তাহলে ৮৩ বা ৮৪ এর জায়গায় (আসলে ৮৩) ১০০ হতো।'

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে