নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সময় পরিবর্তনে ব্যালেন্স করতে সুবিধা হবে : নসরুল হামিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2022 10:55:21 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে অফিসের সময়সূচি এগিয়ে আনা হয়েছে। সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় আজ থেকে এক ঘণ্টা এগিয়ে সকাল ৯টার বদলে কাজ শুরু হয়েছে সকাল ৮টায়। এর ফলে সকালের দিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 


নতুন অফিসসূচির প্রথম দিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। বিদ্যুৎ ব্যবহারের পিক আওয়ার দিনের বেলায় চলে এলে একটি ভারসাম্য আসবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দেখা যাক, আগামী একটা সপ্তাহ আমরা দেখি। যদি এটা কার্যকর হয়। তাহলে অন্তত বিদ্যুতের ব্যালেন্সটা ঠিক করতে পারব।’


যখন বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, সেই সময়টাই পিক আওয়ার। দেশে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের পিক আওয়ার ধরা হয়। বাকি সময়টা অফ পিক আওয়ার।


প্রতিমন্ত্রী জানান, আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়লেও নতুন অফিসসূচি কার্যকর হওয়ার পর সকাল ৯টা থেকে চাহিদা বাড়া শুরু হয়েছে। 


নসরুল হামিদ বলেন, ‘এই মুহূর্তে ডেসকোর রিকোয়ারমেন্ট প্রায় এক হাজারের (মেগাওয়াট) উপরে চলে গেছে। তার মানে সিটির ভেতরে ডেসকো এবং ডিপিডিসির পিক আওয়ার (এমনিতে) থাকে দুপুরে, কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে সন্ধ্যা থেকে পিক আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে, তাহলে একটা ব্যালেন্স করতে পারব সন্ধ্যা এবং দিনের বেলা ।’


লোডশেডিংয়ের কারণে আমন ধানের সেচ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা। এ ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘আরও একটা জিনিস আমরা আজ থেকে নিশ্চিত করতে চাই, মধ্যরাত থেকে সেচ পাম্পের জন্য আগামী ১৫ দিন যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। এটি আমার মনে হয় সম্ভব করে ফেলব। এটা আমি বলতে পারি।’


সময়সূচি পরিবর্তনের পাশাপাশি অফিসগুলোতে কর্মঘণ্টাও এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। বিকাল ৫টার বদলে আজ অফিস ছুটি হয়েছে ৩টায়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়িয়ে দুই দিন করা হয়েছে। 


বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নানা প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন কমিয়ে ব্যয় সশ্রয়ের চেষ্টা করছে সরকার। পরিস্থিতি সামাল দিতে নিয়ম করে লোডশেডিং করতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে সাংবাদিকরা তা জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘লোডশেডিং আমরা কমাচ্ছি। লোডশেডিং আমরা দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস শর্টেজ ছিল। ওই জায়গা থেকে আমরা লোডশেডিং ব্যালেন্স করার চেষ্টা করছি। ব্যালেন্স করে আমরা সাশ্রয় করতে পারছি।’


মঙ্গলবার (২৩ আগস্ট) এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে মন্ত্রী-এমপিদের বাসায়ও লোডশেডিং দেওয়া হোক। এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘সবার বাসাতেই তো লোডশেডিং চলতেছে। কেউ বাদ যাচ্ছে না ।’

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে