ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

দিবসের আত্ম কথন - নাজমুন নাহার

ছবি - নাজমুন নাহার


◾ নাজমুন নাহার


দূরে রাত বারোটা বাজার ঘন্টা ধ্বনি বাজলো, ঢং ঢং। আমি এক দিবস। ২৪ ঘন্টা ১৪৪০ মিনিট ৮৬৪০০ সেকেন্ডে আমি আবৃত। রাত বারোটা থেকে আমার চলা শুরু। শেষ আবার রাত বারোটা। এভাবে প্রতিনিয়ত আবর্তিত আমি। এসময় আমি কত কিছু করি কত কিছু দেখি কত হাসি, কত কান্না, কত দুঃখ, কত বেদনা, কত জয়, কত পরাজয়,কত বিষন্নতার সাক্ষী আমি। কত সাধু কত দস্যু আমার বুকে রাজ করে,কত ধনী কত অভাবী তাদের উল্লাস, তাদের রোনাজারি আমাকে একদিকে সুখী করে অপর দিকে আহত করে। এক কান্নায় আমি আনন্দিত যখন পৃথিবীর বুকে নতুন মানুষ পদার্পণ করে, আরেক কান্নায় আমি নিজেও কাঁদি যখন মানুষ দুনিয়া ছেড়ে যায় চলে, কেন এমন হয়? আমি দিবস আমার সাতটি নাম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। মানুষেরা তাদের কর্ম দিয়ে আমার নাম গুলোর মর্যাদা বাড়িয়ে দেয়। এভাবে এক দিন দুদিন করে আমি সাতটি বারে পরিণত হই।


যাকে মানুষেরা সপ্তাহ বলে। ক্যালেন্ডারের তারিখ গুলো কে সাথে নিয়ে পথ চলি।আমার শেষ নামটা শেষ হলে আবার আমার প্রথম নামটা শুরু হয় পরের দিবস তার পরেরটা,,,এভাবে এক সপ্তাহ দুসপ্তাহ করে করে ৪ সপ্তাহে আমি আর দিবস থাকি না মাস হয়ে যাই। যেদিন পূর্ণ মাস হয় তারপর থেকে আবার আমি আগের মত দিবসে পরিণত হই।ক্যালেন্ডারে সংখ্যাগুলোকে নিয়ে আবার আমার পথ চলা। এভাবে মাসের পর মাস,,,মাসগুলোর আবার নাম আছে জানু,ফেবু,,,,থাক বাবা আর বলবো না,, আমি আদার ব্যাপারী আমার কি দরকার জাহাজের খবর নেয়া।এ নামের মাস গুলো যখন ক্যালেন্ডারে 12 মাসের নাম পূর্ণ হয় তখন মানুষ তাকে বছর বলে।আমি ছোট তবে আমার খুশি লাগে এই ভেবে যে পৃথিবীর ধ্বংসের শেষ পর্যন্ত আমি থাকবো। জাতীয় দিবসগুলোতে আমার খুশির সীমা থাকে না, আবার দুঃখ ও লাগে যখন লাল-সবুজ পতাকার পাশে কালো পতাকা রাখে।


কত জাঁকজমক করে আমাকে পালন করা হয়। কত মিছিল-মিটিং আনন্দ উৎসব শোক প্রার্থনা করা হয়।ওই দিনগুলোতে আমাকে ঝেড়েমুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখে। রঙ বে রঙের বেলুন কেক কাটা, মজার খানাপিনা হয়।কোন একটা ঘটনা কে কেন্দ্র করে মানুষ আবার আমার অনেক নাম দেয় যেমন ভালোবাসা দিবস গোলাপ দিবস, পিতৃ দিবস, মাতৃ দিবস, শিশু দিবস,কবিতা দিবস হাজারো দিবস কত আর বলবো।দিবসগুলোতে সবাই আনন্দ উৎসব করে সবার প্রতি সম্মান প্রদর্শন করে, সেজন্য আমার খারাপ লাগে না, ভালই লাগে। তবে সেদিন যেন কোথায় দেখেছি,,, হাঁচি দিবস। মনটা খারাপ হয়ে যায়।


এর ও কি দিবস প্রয়োজন আছে? জানি না বাপু মানুষের রুচি কেমন। তোমরা রাজ্য চালাও তোমরাই বুঝবা আমার কি!আমার কথা বললে শেষ হবেনা তোমাদের ও ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। যাওয়ার আগে শুধু বলে যাই এই আমি দিবস, যে সৃষ্টি করেছেন তার প্রতি আমি কৃতজ্ঞ তোমরাও তার প্রতি কৃতজ্ঞ থাকিও।


লেখক - সিনিয়র শিক্ষিকা । 

আরও খবর
69e2543fa4958-170426093943.webp
নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে

৩ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে


deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৫ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে


69dc4df9a2c6b-130426075921.webp
ঢাকা-বরিশাল মহাসড়ক যেন এক মরণ ফাঁদ

৮ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে




69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩১ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে