চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

শরীর ঠান্ডা রাখবে শরবত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 03:45:53 am

ফাইল ছবি

◾ ফিচার ডেস্ক


বাইরে প্রচণ্ড গরম। যানজট আর উত্তাপে প্রাণ যেন হাঁসফাঁস সবার। কোনোরকমে বাইরের কাজ সেরে বাড়িতে এসে ফ্যান বা এসি ছাড়ার অপেক্ষা। সেই সঙ্গে চাই ঠান্ডা পানি। আর তা যদি হয় সুস্বাদু পানীয়, তা হলে তো কথাই নেই।


অবশ্য এই সরবত নিয়ে রয়েছে নানা কাহিনি রয়েছে। আগে নাকি মুঘল সম্রাটদের পানীয় হিসেবে ছিল, পরবর্তীতে তা সবার গ্লাসেও চলে আসে। বিশেষজ্ঞরা বলেন, মুঘল সম্রাট বাবরের জন্য সরবত তৈরি করতে বরফ নিয়ে আসা হতো হিমালয় থেকে। সেই বরফ দিয়েই ঠান্ডা সরবত খেতেন তিনি। এনিয়ে অবশ্য নানা রকমের মতপার্থক্য রয়েছে। তা সে যাই হোক, শরীর ঠিক রাখতে বাড়িতে তৈরি করে নিন এসব পানীয়। শরীর ভালো থাকবে আর মনও হবে ফুরফুরে। ভিন্ন স্বাদের তেমনই কিছু রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান। 


▪️ডাব শাঁসের শরবত


▪️উপকরণ : একটি শাঁসওয়ালা ডাব


▪️তৈরি পদ্ধতি : ডাব ফাটিয়ে পানি ও শাঁস আলাদা করে ছাড়িয়ে রাখুন। ডাবের পানি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। খেতে দেওয়ার আগে ডাবের ঠান্ডা পানির সঙ্গে শাঁস মিশিয়ে ব্লেন্ডারে শরবত বানিয়ে নিন। তবে আগে পানি ও শাঁস ব্লেন্ড করে রাখবেন না, তাতে আসল স্বাদ চলে যায়।




◾কালো আঙুরের শরবত


▪️উপকরণ : কালো আঙুর, বিট লবণ এবং ২-৩ টা পুদিনা পাতা।


▪️তৈরি পদ্ধতি : ভালো করে আঙুর ধুয়ে নিন। মিক্সিতে সামান্য পানি দিয়ে কালো আঙুর, বিট লবণ, পুদিনা পাতা সব একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি এবার গ্লাসে ঢেলে কয়েক টুকরো বরফ মিশিয়ে নিন। পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আঙুরের সরবত।

আরও খবর