গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বঙ্গবাজারে আগুনের খবর বিশ্ব গণমাধ্যমে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 08:38:29 am

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম খুচরা কাপড়ের বাজার বঙ্গবাজার মার্কেট। প্রায় সাড়ে ছয় ঘণ্টা জ্বলে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে তার আগেই পুড়ে নিঃশেষ হয়ে গেছে হাজারো ব্যবসায়ীর সম্বল। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের খবর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও।


বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শিরোনাম করেছে ‘ফায়ার রেসেস থ্রু ক্লদিং মার্কেট ইন বাংলাদেশ ক্যাপিটাল’। তাদের সূত্র ধরে একই খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইউএস নিউজ।


বঙ্গবাজারের আগুন নিয়ে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। তাদের বরাতে একই খবর প্রচার করছে ইনকোয়ারার, ব্যারনস, দুবাইভিত্তিক গণমাধ্যম আল-অ্যারাবিয়া, আবুধাবির ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল প্রভৃতি।


বার্তা সংস্থা রয়টার্সের সচিত্র প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে ‘ফায়ার ফাইটারস, আর্মি ওয়ার্ক টু ডজ ম্যাসিভ ফায়ার ইন বাংলাদেশ’। একই খবর প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস প্রভৃতি।


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বঙ্গবাজারের খবর নিয়ে শিরোনাম করেছে ‘বাংলাদেশ ফায়ার: হান্ড্রেসস অব ফায়ারফাইটারস ট্যাকল ব্লেজ ইন হিউজ ঢাকা ক্লদিং মার্কেট’।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরের শিরোনাম ‘মেজর ফায়ার এ পপুলার ক্লদিং মার্কেট ইন বাংলাদেশ’।


তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ‘ম্যাসিভ ফায়ার গাটস থাউজেন্ডস অব শপস ইন বাংলাদেশ মার্কেট’ নামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।


এছাড়াও ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, বিজনেস স্ট্যার্ন্ডাড, ট্রিবিউন ইন্ডিয়া, বার্তা সংস্থা আইএএনএস, বার্তা সংস্থা পিটিআই, পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন বঙ্গবাজারে আগুনের খবর প্রকাশ করেছে।


কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে ‘ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন, পুড়ে ছাই বহু দোকান’।


সংবাদ প্রতিদিন বলছে, ‘ঈদের আগে ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৫০০০ দোকান’। এই সময়ের শিরোনাম ‘ফের ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৫০০০ দোকান’।


জি নিউজের খবরের শিরোনাম করা হয়েছে ‘ভয়াবহ আগুনে ৪০০০ দোকান পুড়ে ছাই! ঘন কালো ধোঁয়া আর কান্নায় ভারী এলাকার বাতাস...’।

আরও খবর
6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

২ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে