ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

ইতিহাসের অংশ হলেন ট্রেন চালক রবিউল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 05:23:13 pm

প্রমত্তা পদ্মার বুকে নির্মিত সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলল। এর মাধ্যমে পূরণ হলো দুই পারের মানুষের আরেকটি স্বপ্ন। আর এই ট্রেনের প্রথম যাত্রী হিসেবে পদ্মা সেতু পার হলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।


পরীক্ষামূলক এই ট্রেনের লোকো মাস্টার (চালক) রবিউল ইসলাম। পদ্মা সেতুতে চলাচলকারী বিশেষ ট্রেনের চালক হয়ে ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত তিনি।


মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিউল ইসলাম বলেন, ‘আমি যখন প্রথম জানতে পারলাম যে পরীক্ষামূলক প্রথম ট্রেন চালাবো, তখন থেকেই উচ্ছ্বাস কাজ করছে। ইতিহাসের অংশ হতে পারে নিজেকে গর্বিত লাগছে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত পদ্মা সেতুতে ট্রেন চালানোর প্রথম চালক হয়ে।’


সেতুতে রেললাইন স্থাপনের কাজ শেষ হওয়ায় পুরো সেতুতে মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রস্তুতি নেন প্রকৌশলীরা। দুপুরে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক এ ট্রেন চলাচলের উদ্ধোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।


পরে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ৪১ দশমিক ৫ কিলোমমিটার অংশে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়।

আরও খবর