মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

জামালপুরে সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার-২


জামালপুরে সাংবাদিকতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- ময়মনসিংহের আকুয়া মোড়লপাড়ার নাসির খান রতনের ছেলে ওয়াহিদ খান আরিফ (৪০) এবং জামালপুরের শ্রীচন্দ্রবাড়ী এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে মাসুদ রানা (২৮)।


বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসে চাঁদাবাজি ও প্রতারণা করার সময় ওয়াহিদ খান আরিফ ও মানিক মিয়া ওরফে মাসুদ রানাকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ও চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল।


ময়মনসিংহ কতোয়ালী থানায় ওয়াহিদ খান আরিফের নামে ২টি ও মাসুদ রানার নামে ৬টি মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ওয়াহিদ খান আরিফ ও মাসুদ রানার নামে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর সদর থানায় চাঁদাবাজি ও প্রতরণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন। 

আরও খবর