প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড

নিম্ন আয়ের মানুষদের মাঝে দুই টাকায় তরমুজ বিক্রি

পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় 'রুহি ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশের অর্থায়নে নিম্ন আয়ের মানুষদের মাঝে দুই টাকায় শতাধিক তরমুজ বিক্রি করেছে রাজিবপুর মডেল প্রেস ক্লাব। বৃহস্পতিবার (৬ এপ্রিল ) বিকাল ৩ টায় রাজিবপুর বাজারে কর্মসূচি বাস্তবায়ন করে রাজিবপুর মডেল প্রেস ক্লাব।



দুই টাকায় তরমুজ পেয়ে হালিমা খাতুন বলেন, আমাগোরে রাজিবপুরে দুই ট্যাহায় তরমুজ পাইয়া অনেক খুশি হইছি। এহন তো তিন চারশো ট্যাহায় নিচে তরমুজ পাওয়া যায় না। যাই হোক রোজার দিনে তরমুজ কম ট্যাহায় কিনতা পাইরা ভালই লাগতেছে ।


রাজিবপুর মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকেই প্রেস ক্লাবের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কাজ গুলো করে আসছি । এই ভালো কাজগুলো সব সময় অব্যাহত থাকবে ।


রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ জানান, আমরা সব ধরনের ভালো কাজ ও ব্যতিক্রমধর্মী কাজের সাথে সবসময় সম্পৃক্ত থাকি। নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে দুই টাকায় তরমুজ বিতরণ করছি ।


এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজিবপুর বণিক সমিতি সভাপতি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ফারুকী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল, রাজিবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সহ সংগঠনটির সদস্য ও প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৪৭ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে