কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে তরুন সাংবাদিক শুভকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম,ও হত্যা চেষ্টা

ছবি-- জামাল কাড়াল।




বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক এম আর শুভকে কুপিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাত ২টার দিকে কর্মস্থল দৈনিক ‘সত্য সংবাদ’ পত্রিকা অফিস থেকে রুপাতলী র‌্যাব অফিসসংলগ্ন বাসায়  যাওয়ার প্রাক্কালে পথিমধ্যে দুই যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এবং সাংবাদিক শুভর ডাক-চিৎকারে তারা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সাংবাদিক শুভও তাদের চিনতে পারেননি, এমনকি তার ওপরে হামলার হেতু কী তাও বলতে পারছেন না।শুভ’র কর্মস্থল দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব জানান, অফিসে কাজ শেষে তিনি রুপাতলী র‌্যাব অফিসসংলগ্ন বাসায় যাচ্ছিলেন। অফিস থেকে অটোরিকশা যোগে রুপাতলি বাসস্ট্যান্ডে যায় সেখান থেকে তার বাসার দিকে পায়ে হেটে রওনা দেয়,বাসার আগেই পথিমধ্যে স্থানীয় সুমনের দোকানের সম্মুখে তার গতিরোধ করে ধারালো অস্ত্রধারী পঁচিশোর্ধ্ব যুবকদ্বয় এবং তারা শুভর হাতের মুঠোফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে দৌড় দিলে যুবকদের একজন ধারালো অস্ত্র দিয়ে শুভ’ পিঠে আঘাত করে, এতে তিনি রক্তাক্ত জখম হলে ডাক-চিৎকার শুরু করলে হামলাকারীরা তাকে রেখে পালিয়ে যায়।শুভর সাথে কথা হলে তিনি জানান  তাদের চিনতে পারেননি। ২৫ বছরের কাছাকাছি হবে এমন দুইজন যুবক তার ওপর হামলা করেছে। শুভর সাথে কথা বলে মনে হচ্ছে, বিষয়টি পূর্বপরিকল্পিত, পুলিশ ঘটনা উন্মোচনে কাজ শুরু করেছে।তরুণ সাংবাদিক শুভ এমন সম্প্রতি কোনো সংবাদ করেননি, যা নিয়ে তার ওপর কেউ হামলা করতে পারে জানিয়ে বলে আমার মনে পরে এমন কোন নিউজ করেছি কারো ব্যাক্তিগত সার্থে আঘাত হয়েছে। আরও বলেন, এই হামলা কারা করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসপাতালে গিয়েছিল। হামলাকারী যে হোক তাদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, ঘটনাস্থলের আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা তল্লাশি করা হচ্ছে। আশা করা যায়, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে জানান। 

 

আরও খবর